আট বছর পর সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪১ পিএম

দীর্ঘ প্রায় ৮ বছর পর সম্মিলিত সাংস্কৃতিক জোটের এবারের কেন্দ্রীয় সম্মেলনে গোলাম কুদ্দুছ সভাপতি এবং আহকাম উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এদিন সংগঠনটির ১০১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন শেষে হওয়া জাতীয় কাউন্সিলে নতুন এই নেতৃত্ব বাছাই করা হয়েছে।

‘সংস্কৃতির শক্তিতে জেগে উঠো বাংলাদেশ’ স্লোগান নিয়ে এদিন সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মেলন শুরু হয়। এটি উদ্বোধন করেন দেশবরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। দুই বছর পর পর এই সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার নানা কারণে তা পিছিয়ে ৮ বছর পর অনুষ্ঠিত হলো। এর আগে সবশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালে।

এবারের সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আগের সভাপতি গোলাম কুদ্দুছ তার পদে বহাল রয়েছেন। তবে হাসান আরিফের মৃত্যুতে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে আহকাম উল্লাহ এসেছেন। তিনি এতদিন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এতদিন সম্মেলন না হওয়ার বিষয়ে গোলাম কুদ্দুছ জানান, প্রতিবার সম্মেলনের সময় হলে নির্বাহী পরিষদকে জানানো হয়েছে। প্রতিবারই জোটের প্রতিনিধিরা কমিটির মেয়াদ বাড়িয়েছেন।

এবারের সম্মেলনে ‘অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ’ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে সংস্কৃতির সব শাখার কর্মীদের ঐক্য জোরদার করে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানানো হয়েছে। সংস্কৃতিজনেরা বলেন, দেশ থেকে উচ্চতা-সহিংসতার বীজ নির্মূল করতে হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনকালে জাতি মুক্তিযুদ্ধের চেতনায় যে সমৃদ্ধ দেশ গড়ে তোলার অঙ্গীকার করেছে তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে।

বক্তারা বলেন, সামাজিক অবক্ষয়সহ যে কোনও বিপর্যয় থেকে জাতিকে রক্ষা করতে সাংস্কৃতিক বিকাশের বিকল্প নেই। সে জন্য এই খাতে পৃষ্ঠপোষকতা বাড়ানোর জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তারা। কাউন্সিল অধিবেশনে বিভিন্ন সংগঠন ও ফেডারেশনের প্রতিনিধিরা সাংস্কৃতিক আন্দোলনের বিভিন্ন অর্জন ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনায় অংশ নেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশিদ, মফিদুল হক, নাসির উদ্দিন ইউসুফ, সারা যাকের এবং রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সামাদ ও সদ্য সাবেক সদস্য সচিব মো. আহকাম উল্লাহ্।


একাত্তর/এসএ

বিজিবি-বিএসএফের চারদিনের সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ সর্বোচ্চ জোর দেবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতের দিল্লিতে বৈঠকটি হবে।
ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদারসহ ৩৫৪টি প্রস্তাব এ বারের জেলা প্রশাসক সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন...
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগদান শেষে চার দিনের সফর শেষ করে শনিবার (২৫ জানুয়ারি) দেশের উদ্দেশে যাত্রা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড....
জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, জাদুঘরের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর