সারের দাম বৃদ্ধিতে কৃষকের ক্ষতি পুষিয়ে দেয়া হবে: মন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৩:৫৩ পিএম

বিশ্ব অর্থনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সারের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। মন্ত্রী বলেন, সারের দাম বৃদ্ধিতে এতে কৃষকের ওপর চাপ পড়লেও উৎপাদন কমবে না। বীজ বা অন্য কোনোভাবে কৃষকের ক্ষতি পুষিয়ে দেয়া হবে। 

মঙ্গলবার (১১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান বলেন। 

তিনি জানান, সারের দাম বাড়ানোর পর এখনও সরকারকে অনেক টাকা ভর্তুকি দিতে হবে। বোরো ধানের আগে সারের চাহিদা বেশি থাকে। পরে সারের চাহিদা কমে আসলে দামে খুব সমস্যা হবে না।

সোমবার (১০ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সারের দাম বৃদ্ধির বিজ্ঞপ্তি দেওয়া হয়। কৃষক ও ডিলার পর্যায়ে ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে পাঁচ টাকা বাড়িয়ে নতুন দাম কার্যকর করা হয় সেদিন থেকেই।

দাম বাড়ায় এখন থেকে কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২২ টাকা থেকে ২৭ টাকা, ডিএপি ১৬ টাকা থেকে বেড়ে ২১ টাকা, এমওপি সারের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা হয়েছে।

অন্যদিকে ৫ টাকা বেড়ে ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২৫ টাকা, ডিএপির দাম ১৯ টাকা এবং প্রতি কেজি এমওপির দাম ১৮ টাকা হয়েছে। যা আগে ছিল ইউরিয়া ও টিএসপি ২০ টাকা, ডিএপি ১৪ টাকা এবং এমওপি ১৩ টাকা।

মন্ত্রণালয় জানায়, গত তিন বছর ধরে আন্তর্জাতিক বাজারে সারের দাম প্রায় তিন থেকে চার গুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশে সারে প্রদত্ত সরকারের ভর্তুকিও বেড়েছে প্রায় চার গুণ। ২০২০-২১ অর্থবছরে যেখানে ভর্তুকিতে লেগেছিল সাত হাজার ৪২০ কোটি টাকা, সেখানে ২০২১-২২ অর্থবছরে লেগেছে ২৮ হাজার কোটি টাকা। আর চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রয়োজন হবে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

সারে ২০০৮-০৯ থেকে ২০২২-২৩ অর্থবছরের এখন পর্যন্ত সর্বমোট এক লাখ ১৯ হাজার ৮৩৭ কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে বলেও জানায় কৃষি মন্ত্রণালয়।

আরও পড়ুন: অর্থ আত্মসাতের অভিযোগে এসিল্যান্ডের শাস্তি

তিন এপ্রিলের বৈঠকে কৃষিমন্ত্রী বলেছিলেন, ২৩-২৪ অর্থবছরে ইউরিয়া, ডিএপি, টিএসপিসহ বিভিন্ন ধরনের সারের চাহিদা প্রায় ৬৮ লাখ মেট্রিক টন।যেকোনো পরিস্থিতিতে দেশে সার নিয়ে কোন সঙ্কট সৃষ্টি হতে দেয়া হবে না। সারের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই, দাম বাড়বে না।


একাত্তর/এসি


কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি সার সিন্ডিকেট ভাঙতে নীতিমালা করা হচ্ছে বলেও জানান তিনি।  
গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হয়েছেন। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর