লোডশেডিং আকস্মিক, বেশিদিন থাকবে না: নসরুল

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৬:৩১ পিএম

দেশে তীব্র তাপদাহের মধ্যে হঠাৎ করেই লোডশেডিং বেড়ে যাওয়াকে আকস্মিক ঘটনা উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। 

মঙ্গলবার সংসদে তিনি বলেন, ‘লোডশেডিং আকস্মিক। এটা বেশিদিন থাকবে না। সবাইকে ধৈর্য ধরতে হবে। বৈশ্বিক কারণে সময়মতো কয়লা আনতে পারি নি।’ 

প্রতিমন্ত্রী বলেন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

দেশে তীব্র দাবদাহের মধ্যে জ্বালানির অভাবে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় পায়রার ১৩২৯ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার তাপ বিদ্যুৎকেন্দ্রটি। প্রথম ইউনিটের পর সোমবার থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়। দেশের সবচেয়ে বড় চালু বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় জোগান মেটাতে বড় ঘাটতির মুখে পড়তে হয়ে সরকারকে। লোড ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি সামাল চেয়ার চেষ্টা করা হচ্ছে।

লোডশেডিং নিয়ে আলোচনার মধ্যে সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নসরুল হামিদ লেখেন, ‘আমরা খুব দ্রুতই জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি। আশা করি সপ্তাহ দুয়েকের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে।’ 

তিনি লিখেছেন, তীব্র গরম এবং সেইসাথে লোডশেডিং-এর কারণে সবার প্রচণ্ড কষ্ট হচ্ছে। এমন পরিস্থিতি কারোরই কাম্য নয়। অনাকাঙ্ক্ষিত লোডশেডিং এর পেছনে বেশকিছু কারণ আছে, যা সবারই জানা প্রয়োজন। 

‘আপনাদের অজানা নয়, করোনা মহামারীর ধাক্কা, পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হয়। আন্তর্জাতিক বাজারে গ্যাস, কয়লা, ফার্নেস ওয়েল-সহ সকল প্রকার জ্বালানির মূল্য অস্বাভাবিক বেড়ে যায়, সেইসাথে প্রাপ্যতা অনিশ্চিত হয়ে পড়ে। যে সংকট এখনও চলমান।’ 

আরও পড়ুন: দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক: নসরুল

অন্যদিকে, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার লাগাম হীনভাবে বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, এতে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানি যথা গ্যাস, কয়লা ও ফার্নেস ওয়েল আমদানিতে অনেকটা প্রভাব পড়েছে।ফলশ্রুতিতে বর্তমানের এই অনাকাঙ্ক্ষিত লোডশেডিং।


একাত্তর/আরবি 

বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে চলমান...
পবিত্র রমজান মাসে দেশবাসীকে স্বস্তিতে রাখতে লোডশেডিং যতটা সম্ভব কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সচিবালয়ে দায়িত্ব...
আর্থিক সামর্থ্য কম থাকায় সরকারের ভর্তুকি কমাতে এবারের গরমেও লোডশেডিং করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে সহনীয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি...
সারা দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে কবে থেকে স্বাভাবিক সরবরাহ শুরু হবে সেই তারিখ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর