ভর্তুকি কমাতে গরমে লোডশেডিং: জ্বালানি উপদেষ্টা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ পিএম

আর্থিক সামর্থ্য কম থাকায় সরকারের ভর্তুকি কমাতে এবারের গরমেও লোডশেডিং করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে সহনীয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে। 

আর অর্থের অভাবে এলএনজি আনতে না পারায় চাহিদা অনুযায়ী গ্যাসও দেওয়া সম্ভব হচ্ছেনা বলে জানান উপদেষ্টা। 

রোববার (২৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব বলতে তিনি। 

শনিবার বিকেল পৌনে ছয়টায় একযোগে বিদ্যুৎহীন হয়ে পড়ে বরিশাল বিভাগের সব জেলা আর খুলনা বিভাগের কিছু অংশ। জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ওই অঞ্চলের বিদ্যুৎ সংযোগ। কারিগরি ত্রুটির প্রাথমিক সমাধান করে ৪০ মিনিট পর থেকে ধীরে ধীরে ফিরতে থাকে বিদ্যুৎ সংযোগ। মধ্যরাতের আগেই প্রায় সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। 

উপদেষ্টা জানান, এই দুর্ঘটনার কারণ খুঁজতে বুয়েটের উপ-উপাচার্যকে আহবায়ক করে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় থাকলে কমিটি তাও খুঁজে দেখবে। 

দেশে এখন ১৮ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুতের চাহিদা থাকলেও সাড়ে ১৬ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন করা যাচ্ছেনা। কারণটা আর্থিক জানিয়ে উপদেষ্টা বলেন, তাই লোডশেডিং থেকেও রেহাই মিলবেনা।

এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, বাসা-বাড়ি, শিল্প কারখানা, সিএনজি স্টেশনে গ্যাস সংকট নিয়েও। 

তিনি বলেন, আমাদের গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে, আবার এলএনজি আনতে যে আর্থিক সামর্থ প্রয়োজন তাও কম। তাই চাহিদা অনু্যায়ী গ্যাস দেওয়া যাচ্ছে না।

এদিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে শনিবার সন্ধ্যায় দেড় ঘণ্টা মেট্রোরেলের চলাচল বন্ধ থাকার কারণ খুঁজতে ড. সামছুল আলমকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।

একাত্তর/এসি
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে চলমান...
পবিত্র রমজান মাসে দেশবাসীকে স্বস্তিতে রাখতে লোডশেডিং যতটা সম্ভব কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সচিবালয়ে দায়িত্ব...
দেশের গ্রামাঞ্চলে বিদ্যুতের লোডশেডিংয়ের অভিযোগ করে বিরোধী দলীয় প্রধান হুইপ মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকার বলেছে ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা আছে, তাহলে বিদ্যুৎ গেলো কোথায়? গ্রামে লোডশেডিং হয়...
দেশে তীব্র তাপদাহের মধ্যে হঠাৎ করেই লোডশেডিং বেড়ে যাওয়াকে আকস্মিক ঘটনা উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর