আগামী তিনদিনে বাড়তে পারে বৃষ্টিপাত

আপডেট : ২৫ জুন ২০২৩, ০২:৪১ পিএম

দেশের বিভিন্ন স্থানে আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়াও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা মাদারীপুরে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের উত্তর প্রদেশের পূর্বাংশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র তা মোটামুটি সক্রিয় আছে। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় আছে।


একাত্তর/জো

দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের আটটি বিভাগেই আগামী পাঁচদিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানীর খাল, লেক ও জলাধারগুলো পুনরুদ্ধারের ধারাবাহিকতায় ধানমন্ডি লেকের পুনঃখনন ও সংস্কারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 
সাব-রেজিস্টারদের কাছে ঢাকাকে ‘পুরস্কার পোস্টিং’ হিসেবে দেখার সংস্কৃতি বন্ধে এবার বদলি প্রক্রিয়ায় লটারি ব্যবস্থা চালু করেছে সরকার। স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপ কেবল শুরু উল্লেখ করে আইনমন্ত্রী মো....
তিস্তা নদীর সমন্বিত পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীর তথ্য  উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ নিজের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বজায় রেখে তিস্তা প্রকল্পে সিদ্ধান্ত নেবে।...
শিশুদের মেধা ও লুকায়িত প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ দিলে আগামী দিনের তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য শিশুরা যে বিষয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর