‘তারেক, জুবাইদাকে দেশে ফেরাতে চেষ্টা করবে সরকার’

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৮:২০ পিএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

বুধবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেছেন, আইনের শাসন নিশ্চিত করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের অপরাধের বিচার করা হয়েছে। 

এদিনই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অপরাধে তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ওই সম্পদগুলো বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। 

পলাতক তারেক ও জুবাইদাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের চেষ্টা থাকবে কিনা, এ প্রশ্নে আনিসুল হক বলেন, যে রায় হয়েছে তা রায় কার্যকর করার চেষ্টা সরকারের সব সময় থাকবে। সেটা আমাদের দায়িত্ব। সরকার তাদের ফিরিয়ে আনার চেষ্টা অবশ্যই করবে।’

দুদকের মামলায় বুধবার দণ্ড পাওয়ার আগে ২১ অগাস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলাসহ চার মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক।

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বর্তমানে তিনি পলাতক রয়েছেন। স্ত্রী জুবাইদাকে নিয়ে গত প্রায় ১৫ বছর বসবাস করছেন যুক্তরাজ্যে।

আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলে দুর্নীতি করলে তার সাজা হওয়া উচিত। এটাকে রাজনৈতিক বলার সুযোগ নেই। এটা বিএনপির নিয়োজিত সেনাপ্রধানের সমর্থিত সরকারের সময়ে করা মামলা।

আনিসুল হক বলেন, ২১শে অগাষ্টের মামলায় সাজা, আগেও দুর্নীতিতে সাজা হয়েছে। তাই নতুন করে উদ্দেশ্যমূলক সাজা দিয়ে তাকে ছোটো করার কোনো বিষয় নেই।

ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক ও জুবাইদার বিরুদ্ধে এ মামলা করে দুদক।

এর আগে একুশে অগাস্টে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছেন তারেক রহমান। এছাড়া জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর, অর্থ পাচারের দায়ে সাত বছর এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অপরাধে দুই বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন।  


একাত্তর/আরবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ২০১৯ সালে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস...
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু...
দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর