ভূমধ্যসাগরে ট্রলারডুবি: নরসিংদীর সাত যুবক নিখোঁজ

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৮:২৭ এএম

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে ট্রলার ডুবে হতাহতের ঘটনায় নরসিংদীর সাতজন নিখোঁজ রয়েছেন বলে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিখোঁজরা সবাই দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্র পথে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন।

বুধবার ভূমধ্যসাগরে ওই ট্রলার ডুবে ৪১ অভিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আর নরসিংদীর যে যুবকরা নিখোঁজ রয়েছেন তারা প্রত্যেকেই জেলার বেলাব উপজেলার বাসিন্দা।   

নিখোঁজ কামাল মিয়ার ছোট ভাই জামাল মিয়া শুক্রবার বলেন, স্থানীয় দালালরা কয়েকমাস আগে আমার ভাইকে ১২ লাখ টাকার চুক্তিতে ইতালির উদ্দেশ্য প্রথমে লিবিয়া নিয়ে যায়। বেশ কিছুদিন গেম ঘরে রেখে গত বুধবার রাত ৮টায় নৌকার তুলে ইতালির পথে যাত্রা করে। এর ৪০ মিনিট পর ট্রলার ডুবে যায়। 

তিনি বলেন, ট্রলার ডুবে আটজন নিখোঁজ হয়েছে- এ তথ্য দালাল জাকির হোসেন স্থানীয় মিলন মেম্বারের মাধ্যমে আমাদের জানিয়েছে। এই আটজনের মধ্যে আমার ভাইও রয়েছেন। 

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে এবং লোক মুখে শুনেছি। এখনো কোন অভিযোগ আসেনি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা জান্নাত তাহেরা বলেন, নিখোঁজের সংবাদ লোক মুখে শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। নিখোঁজের বিষয় জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করছি।

নরসিংদীর নিখোঁজরা হলেন- কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০), হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন কামাল (৩৪), ভাটের চর গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুন রশিদের ছেলে মনির হোসেন (২২), মোতালিব মিয়ার ছেলে রবিউল (৩৩), টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০) এবং নিলক্ষিয়া গ্রামের আমান মিয়া (২১)। 

নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দুলালকান্দি গ্রামের জাকির হোসেন হোসেন এবং তার ফুফু শাহিনুরের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ওই যুবকেরা দেশ ছাড়েন। ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ওই দালালরা মোটা অঙ্কের টাকা নেয়। 

আরও পড়ুন: ইতালিতে অভিবাসীদের জাহাজ ডুবে ৪১ জন নিহত

নিখোঁজ রবিউলের ভাই ইব্রাহিম বলেন, জাকির হোসেন ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে ৯ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এখন আমার ভাই নিখোঁজ।

রবিউলের স্ত্রী সাথি আক্তার বলেন, ১৭ দিন আগে আমার স্বামীর সাথে কথা হয়েছিল। বুধবার ডেঙ্গিতে (নৌকা) তুলবে। তারপর থেকে আর কোন যোগাযোগ করতে পারেনি। 

দুলালকান্দি গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য মিলন মেম্বার বলেন, আমি খবর পেয়ে জাকির হোসেনের সাথে যোগাযোগের  চেষ্টা করি। ফোন দিলে অন্য একজন আমাকে জানান, জাকির হোসেনের অধীনে ২০ জন গিয়েছিল। এদের মধ্যে ১২ জনকে  উদ্ধার করা হলে আটজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। 

এদিকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়ার খবরে দালাল জাকির হোসেন ও শাহিনুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে রয়েছে।


একাত্তর/আরবি

ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
গত ২১ নভেম্বর ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হওয়ার পর দুই সপ্তাহে অন্তত পাঁচটি আফটার শক অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালেও দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিলো...
জুলাই আন্দোলনে নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেয়ায় সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।  
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর