পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে বসেছেন পিটার হাস

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১১:৫৮ এএম

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। 

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বৈঠকটি শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শ্রম ইস্যুতে তাদের নীতি জোরদার করার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। তবে পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের আজকের বৈঠকের বিষয় সম্পর্কে এখনো জানা যায়নি।

সোমবার ঢাকায় ফিরেছেন পিটার হাস। এর আগে গত ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।

 

পিটার হাস ছুটিতে যাওয়ার আগে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের কাছে মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর চিঠি পৌঁছে দেন। ওই চিঠিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সহিংসতামুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং নিঃশর্ত সংলাপের আহ্বান জানায়।

এআর
‎পাঁচ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। এতে ঢাকার নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং আঙ্কারার নেতৃত্বে আছেন সফররত পররাষ্ট্রসচিব বেরিস...
আগামীতে কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সংলাপ করতে চায় বাংলাদেশ। ঢাকা সফররত কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সোমবার (৫ মে)...
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে আলোচনা হয়েছে বলেন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকের জন্য বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর