৪০ দিনে ২৫০ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ পিএম

রাজনৈতিক সহিংসতায় গত ৪০ দিনে ২৫০টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশের পর থেকে বিভিন্ন সময়ে দলটির ডাকা অবরোধ ও হরতালে সারা দেশে এসব যানবাহনে আগুন দেয়া হয়।

বুধবার ৪০ দিনে যানবাহনে আগুন দেয়ার পরিসংখ্যান দিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ৫ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত তিনটি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাইবান্ধায় একটি ও শেরপুরে একটি করে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে একটি বাস ও দুইটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ও ২৫ জন জনবল কাজ করে।

এ ছাড়া ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৫৬টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে বাস ১৫৫টি, ট্রাক ৪৩টি, কাভার্ডভ্যান ২১টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২৩টি।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন অনেকে। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও হামলা হয়।

এ ছাড়া আক্রান্ত হন সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী। ভাঙচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। 

২৮ অক্টোবরের সহিংসতার পর থেকে প্রায় ধারাবাহিকভাবে হরতাল–অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। কর্মসূচি ঘোষণা হলেও দলটির কেন্দ্রীয় নেতাদের প্রকাশ্যে তেমন একটা দেখা যায়নি। হরতাল অবরোধের কর্মসূচির ঘোষণাও এসেছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে।

বিএনপির হরতাল–অবরোধ কর্মসূচিগুলোও ছিল সহিংস। গত ২৮ অক্টবরের পর রাজধানীসহ সারা দেশে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

এআর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের...
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর