ইউনূসের সাজায় সম্পর্কে প্রভাব পড়বে না: মোমেন 

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম

ড. মুহাম্মদ ইউনূসকে আদালত সাজা দেয়ার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রসচিব বলেন, কোনো ব্যক্তির বিষয় রাষ্ট্রীয় সম্পর্ককে প্রভাবিত করতে পারে না।

এটি একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তিনি জামিনে রয়েছে এবং তার আপিল করার সুযোগ রয়েছে।

বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করতেও রাজি হননি মাসুদ বিন মোমেন।

এদিনই শ্রম আইন লঙ্ঘনের দায়ে নোবেলজয়ী ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে আরেকটি ধারায় প্রত্যেককে আরো ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা।

তবে রায় ঘোষণার পরই পাঁচ হাজার বন্ডে সবার জামিন পেয়েছেন ড. ইউনূসসহ সাজা পাওয়া ব্যক্তিরা।

রায়ের পর রাষ্ট্র পক্ষের আইনজীবী বলেন, এ রায় কোন নোবেল বিজয়ীর বিরুদ্ধে নয়, গ্রামীণ টেলিকমের কর্তাদের বিরুদ্ধে। রায়ে আমরা সন্তুষ্ট।

আসামি পক্ষের আইনজীবী বলেন, তারা ন্যায়বিচার পাননি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

আরবি
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর