সংসদের বিরোধী দল জাপা, নেতা জি এম কাদের

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:০২ পিএম

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কে হচ্ছে তা নিয়ে নানা আলোচনা মধ্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা এবং দলের জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।

রোববার সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সবচেয়ে বেশি সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের বিরোধীদলের নেতা এবং চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।

সংসদে বিরোধী দলীয় নেতা ও উপনেকো কে হবেন তার সিদ্ধান্ত নেওয়া এখতিয়ার স্পিকারের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। এবার দেশের ইতিহাসে সবচেয়ে বেশ সংখ্যক স্বতন্ত্র আসনের প্রার্থী নির্বাচিত হয়েছেন।

দলীয় প্রার্থীদের হারিয়ে ৬২ জন স্বতন্ত্র এবারের জাতীয় সংসদের চেহারা পাল্টে দিয়েছেন। ভিন্ন এক পরিস্থিতির সৃষ্টি হয়ে এতে। কে হবে বিরোধী দল? কে হবেন বিরোধী দলীয় নেতা এই প্রশ্ন ঘুরছিলো নানা অঙ্গনে। জাতীয় পার্টি শুরু থেকেই বলছিলো, তারা সংসদে বিরোধী আসনেই বসবে। 

স্পিকারের সিদ্ধান্তের ফলে নিশ্চিত হওয়া গেলো এবাবারও বিরোধী দলের আসনে বসছে জাতীয় পার্টি।

রোববার জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান ঘোষণা করে জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতির ঘোষণা দেন। যদিও তাতে পাত্তা দেয়নি জাতীয় পার্টি। এরপর সন্ধ্যাতেই সংসদের প্রজ্ঞাপনের খবর পাওয়া গেলো।

একাদশ সংসদে জাতীয় পার্টির ২৩ জন সংসদ সদস্য ছিলেন। আর সংরক্ষিত নারী আসনে ছিলেন চারজন।

এবার নিয়ম অনুযায়ী জাতীয় পার্টি সংরক্ষিত আসনে দুজন সংসদ সদস্য পাবে। তাতে আইনসভায় দলের সদস্য হবে ১৩ জন।

একাত্তর/এসি/কেএসএইচ
জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয়...
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিষদের প্রথম বৈঠক আহ্বানের সাংবিধানিক সময়সীমা...
একটি পরিচ্ছন্ন সমাজ ও সুন্দর দেশ গড়ার অঙ্গীকার নিয়ে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার ভোরে ফজরের নামাজ শেষে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর