দ্বিতীয় পর্বের ইজতেমার দ্বিতীয় দিনের বয়ান চলছে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ এএম

টঙ্গীর তুরাগ নদীরতীরে তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে দেশ-বিদেশের লাখো মুসল্লির উদ্দেশ্যে চলছে  বয়ান। শনিবার (১০ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর শুরু হয় এই বয়ান।

টঙ্গীর ইজতেমা ময়দান এরইমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) হবে আখেরি মোনাজাত। 

শনিবার ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা সাঈদ বিন সাদ, বাংলা তরজমা করেন মুফতি ওসামা ইসলাম। সকাল সাড়ে ১০টায় তালিমে হালকা মোয়াল্লেমদের সঙ্গে কথা বলবেন ভারতের মাওলানা আব্দুল আজিম। জোহরের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা শরিফ। বাংলা তরজমা করবেন মাওলানা মাহমুদুল্লাহ।

আসরের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ওসমান। বাংলা তরজমা করবেন মাওলানা আজিম উদ্দিন। বয়ানের পর যৌতুকবিহীন বিবাহ পড়ানো হবে।

মাগরিবের নামাজের পর বয়ান করবেন ভারতের মুফতি ইয়াকুব। বাংলা তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

এছাড়া রোববার ফজরের পর বয়ান করবেন ভারতের মুফতি মাকসুদ। বাংলা তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরই হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ। বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

রোববার সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম। 

এআর
শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তিন দিনব্যাপী প্রথম পর্ব। এজন্য টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর ময়দান প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ময়দান।
বিশ্বব্যাপী মুসলমানদের হেদায়েত কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। 
তাবলিগ জামাতের রীতি অনুযায়ী শুক্রবার বাদ ফজর থেকে আনুষ্ঠানিকভাবে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনি, জিকির ও তাবলীগের দেশি-বিদেশী বয়োজ্যেষ্ঠদের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।তাবলীগের লাখো লাখো মুসল্লির সাথে অর্ধ-শতাধিক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর