আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২ পিএম

বিশ্বব্যাপী মুসলমানদের হেদায়েত কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। 

রোববার  বেলা ১১টা ১৭ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় বেলা ১১টা ৪৩ মিনিটে। প্রথম ১১ মিনিট আরবি ও পরবর্তী সময় উর্দুতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

এদিন ফজরের নামাজের পর বয়ান করেন মুফতি মাকসুদ (ভারত), বাংলা তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা শুরু করেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত)।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার আয়োজন। শনিবার রাত থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে জড়ো হতে থাকেন মুসল্লিরা। অনেকেই মধ্যরাতে রওনা হয়ে ফজরের নামাজে অংশ নেন। লাখ লাখ মুসল্লির মধ্যে ময়দানের আশপাশে অবস্থান নেন নারীরাও।

 

এআর
শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তিন দিনব্যাপী প্রথম পর্ব। এজন্য টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর ময়দান প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ময়দান।
টঙ্গীর তুরাগ নদীরতীরে তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে দেশ-বিদেশের লাখো মুসল্লির উদ্দেশ্যে চলছে  বয়ান।
তাবলিগ জামাতের রীতি অনুযায়ী শুক্রবার বাদ ফজর থেকে আনুষ্ঠানিকভাবে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনি, জিকির ও তাবলীগের দেশি-বিদেশী বয়োজ্যেষ্ঠদের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।তাবলীগের লাখো লাখো মুসল্লির সাথে অর্ধ-শতাধিক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর