উন্নয়ন সহযোগীদের সাথে চলবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আপডেট : ০২ জুন ২০২৪, ০১:১০ পিএম

পরস্পরের সঙ্গে কার কী ঝগড়া, তা আমলে না নিয়ে উন্নয়নে যারা সহযোগিতা করবে, বাংলাদেশ তাদের সঙ্গেই থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার অনুষ্ঠানে তিনি এ কথা জানান।  

বাংলাদেশকে আত্মমর্যাদা নিয়ে চলতে হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কারো সঙ্গে যুদ্ধ চাই না। সবার সাথে বন্ধুত্ব নিয়েই এগিয়ে চলছি।

‘কার সাথে কার ঝগড়া সেটি আমার দেখার দরকার নাই। দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে বাংলাদেশ তাদের সাথে চলবে,’ যোগ করেন তিনি। 

শেখ হাসিনা বলেন, আমি মনে করি, এ বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। ১৫ আগস্টের পর আমাদের যেভাবে ভিক্ষুক জাতিতে পরিণত করেছে আর যেন এটা না করতে পারে কেউ সেজন্য আমাদের সব সময় সজাগ থাকতে হবে। দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ঘুণে ধরা সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। এই পরিবর্তনটা অনেকেই নিতে পারেনি। তৃণমূলের মানুষ ক্ষমতায়িত হবে, সেটা অনেকেই মেনে নিতে পারেনি। তাদেরকে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ অপশক্তি। 

আওয়ামী লীগ সভাপতি বলেন, শুধু ক্ষমতার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, একটি পরিবার বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছে খুনিরা।

আর বঙ্গবন্ধুকে হত্যার পরই ইতিহাস বিকৃতি মুরু হয় উল্লেখ করে তিনি বলেন, জয় বাংলা স্লোগান মুছে ফেলা হয়। পৃথিবীর এমন কোন দেশ নেই, যেখানে বীরদের কথা বলতে ভয় পায়। কিন্তু ১৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের কথা বলতেও ভয় পেতো।

শেখ হাসিনা বলেন, বৈরী পরিবেশেও বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ বাজিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ভাষণ বাজাতে গিয়ে অনেক নেতাকর্মী জীবন দিয়েছে।

পৃথিবীর আর কোনো ভাষণ মানুষের মধ্যে এতোটা উদ্দীপনা তৈরি করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, সাতই মার্চের ভাষণ শুনলে মনে হয়, অনেক কাজ এখনো বাকি আছে। 

বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ইতিহাস বিকৃতি করার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ইতিহাস বিকৃতি মুছে গেছে। এখন দেশের সত্যি ইতিহাস সামনে এসেছে। সামনে এগোতে হলে জাতির ইতিহাস জানতে হবে। 

কিন্তু দেশে কিছু মানুষ আছে, যারা কোনো কাজ করতে গেলেই সবকিছুতেই নেতিবাচক মনোভাব দেখায় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন, আবার বাস্তবায়ন করলে তারা সেগুলো ব্যবহার করে। 

আরবি
অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এজেন্ডা নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভুল ত্রুটি থাকতেই পারে। সেজন্য গাল মন্দ খাচ্ছি, তবুও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। 
দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর