জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি: জনপ্রশাসন মন্ত্রী 

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১০:৫০ এএম

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণের সেবক হয়ে গণমানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশ হিসেবে গঠন করা।

শুক্রবার রাত সাড়ে ৮টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় কালে এ কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী। 

মন্ত্রী ফরহাদ হোসেন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা প্রতিবারই আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেন। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ফরিদপুর এলাকা। এই এলাকার উন্নয়নের জন্য সবকিছুই করা হবে। আপনাদের এলাকায় যে প্রতিনিধিত্ব করছেন তিনি একজন গর্বিত নেতা। আমরা সেই রহমান ভাইকে অনুসরণ করে রাজনীতি করি। তাঁর বক্তব্যে শুনে আমরা উজ্জীবিত হই। আমাদের প্রশাসনের সব সময় আপনাদের সেবা দেওয়ার জন্য পাশে আছেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রী ঢাকা-যশোর মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দি মোড়ে পৌঁছেলে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি। পরে বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় যোগদান করেন দুই মন্ত্রী। 

মতবিনিময় সভায় সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধকালীন ভুমিকা তুলে ধরে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

সভায় সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকুল, মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গার ইউএনও, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শাফিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এআর
প্রশাসনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তার উপরের পদের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে গঠিত ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
আরো দুই সংস্কার প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়া হয়েছে। এবার বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা...
৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) বাদ পড়া ২৬৭ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
সরকারি চাকরিতে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের জন্য সরকারকে সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন।  
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর