আবারও কি বন্ধ হলো ফেসবুক?

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৫:৩৭ পিএম

কোটা আন্দোলনে সহিংসতা ও হতাহতের ঘটনায় জেরবার দেশ। চলছে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি। শুক্রবার ছুটির দিনেও রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ছাত্র-জনতা-অভিভাবকদের গণমিছিল! এরমধ্যেই খবর এলো আবারও বন্ধ হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

যদিও এবার শুধু মাত্র মোবাইল নেটওয়ার্কিং-এর আওতায় বন্ধ হয়েছে জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যম। দুপুর সোয়া ১২টার পর বন্ধ হয়ে যায় মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলো। পাশাপাশি এই নেটওয়ার্কে বন্ধ হয়ে যায় টেলিগ্রামও।

বৃহস্পতিবার রাত থেকে সারাদেশে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিলো ইন্টারনেটে গতি। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটির বেশি। তবে ফেসবুক মোবাইল ডেটায় বন্ধ থাকলে আবারও বাড়বে ভিপিএনের ব্যবহার। সেটি ইন্টারনেটের গতির ওপর প্রভাব ফেলবে। 

১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট। পাঁচ দিন পর ২৩ জুলাই সীমিত পরিসরে ফেরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। ১০ দিন পর গেল ২৮ জুলাই চালু হয় মোবাইল ইন্টারনেট।

কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া বন্ধ রাখা হয়েছিল টিকটকও। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফেসবুকের ভূমিকার কথা বলেছিলেন। ঘটনার ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মের কাছে চিঠিও দেওয়া হয়েছিল। ৩১ জুলাই ফেসবুকের সঙ্গে অনলাইনে বৈঠক করেন তিনি। ই–মেইলে ব্যাখ্যা দেয় ইউটিউব। ব্যাখ্যা দিয়েছিল টিকটকও।

আন্দোলনের মধ্যে ফেসবুক, টিকটক, ইউটিউবের কাছে কনটেন্ট সরানোর অনুরোধ করেছিল সরকার। এই বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩ শতাংশ এবং ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত ৭ শতাংশের বেশি কনটেন্ট সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরিয়েছে প্রায় ২১ শতাংশ। টিকটক থেকে সরানো হয়েছে প্রায় ৬৮ শতাংশ।

বুধবার সামাজিক মাধ্যম খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই দুপুরের দিকে সচল হয়েছিল ফেসবুক।

আরবি
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শনিবার (৩ মে) রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে বহুজাতিক প্রযুক্তি সংগঠন মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রের তিনটি ইউনিটই এখন অচল। এর ফলে বিদ্যুৎ সরবরাহে বড় ধরণের বিঘ্ন সৃষ্টি হয়েছে। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর