কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরেছেন ডাক্তাররা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পিএম

কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়ে সব হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক আব্দুল আহাদ মঙ্গলবার রাতে মেডিকেলের প্রশাসনিক ব্লকে এ ঘোষণা দেন।

তিনি বলেন, চিকিৎসকদের দাবির মুখে সরকারের দৃশ্যমান পদক্ষেপ ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব হাসপাতালে আগের মত পুরোদমে স্বাভাবিক কার্যক্রম চলবে।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আব্দুল আহাদ বলেন, প্রথম দুটি দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হামলাকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেসব হাসপাতাল এবং জেলা ও উপজেলা পর্যায়ে এখনও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হয়নি, সেসব স্থানে দ্রুত বাহিনী মোতায়েনের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। স্বাস্থ্য সচিব এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, আমরা আশাবাদী, শিগগিরই এ দাবিগুলোর বাস্তবায়ন হবে। স্বাস্থ্য সেবার পরিবেশ আরো নিরাপদ হবে। তৃতীয় ও চতুর্থ দাবি অনুযায়ী স্বাস্থ্য পুলিশ গঠন ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। এসব দাবির বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য সচিব। এজন্য একটি কার্যকর কমিটি গঠন করা হবে, যেখানে আন্দোলনকারী চিকিৎসকদের একটি প্রতিনিধি দল থাকবে। এছাড়া, স্বাস্থ্য সেবার বিভিন্ন অসঙ্গতি যেমন ক্যাডার বৈষম্য ও রেফারেল সিস্টেমের বিষয়ে আলোচনা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে তিন দফায় হামলা ও মারধরের ঘটনায় রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্য চিকিৎসকরাও তাদের কর্মবিরতিতে সংহতি জানান। রোববার সারা দেশের সব হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এদিন স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে তারা বৈঠকও করেন।

সোমবার বিকেলে তিন ঘণ্টা বহির্বিভাগ খোলা ও অন্যান্য চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার পাশাপাশি তারা আন্দোলন কর্মসূচি পালনের কথা জানান। তবে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সরকারের তরফ থেকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে মঙ্গলবার তারা পুরোদমে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন।

কর্মসূচি প্রত্যাহার ঘোষণার আগে মঙ্গলবার বিকেল পাঁচটায় চিকিৎসক ও শিক্ষার্থীদের চার সদস্যের একটি প্রতিনিধিদল স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন।

আব্দুল আহাদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। সিনিয়র স্বাস্থ্য সচিবের ভাষ্য অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয় ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ নিয়ে আগের খসড়ার আলোকে আরো তিন থেকে চার সপ্তাহ সময় চেয়েছে। এই সময়ের ভেতরে পূর্ববর্তী স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়ায় যে অসংগতিগুলো রয়েছে, সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন এবং আরেকটি খসড়া ওয়েবসাইটে প্রকাশিত করবেন।

কেএসএইচ
মালদ্বীপের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার।
আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আগামীকাল ২৫ মার্চ যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হবে গণহত্যা দিবস। দিনটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘খাল খনন কর্মসূচি’কে পুনরায় সামনে এনে দেশে এক নতুন বিপ্লবের সূচনা করতে যাচ্ছে বর্তমান সরকার। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশব্যাপী নদী, নালা ও খাল...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর