বিমানের ফ্লাইটে বোমা সদৃশ কিছু মেলেনি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০১:৩১ পিএম

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ঘিরে পুরো উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে। তবে, এতে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।

এর আগে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কে বা কারা বোমা হামলার হুমকি দেয়। 

বুধবার (২২ জানুয়ারি) সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই এ হুমকি পাওয়া যায়। এরপরই সকাল ৯টা ২০ মিনিটে ওই ফ্লাইটি নিরাপদে অবতরণ করে।

পরে সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে। উড়োজাহাজের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায় তারা। তবে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।

অবতরণের পরপরই ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে টার্মিনালে নেয়া হয়। উড়োজাহাজটি ঘিরে রাখে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। উড়োজাহাজটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন। তবে কিছুক্ষণের মধ্যে যাত্রীদের ব্যাগেজ ফেরত দেওয়া হবে।

এআরএস
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় গত ৪৮ ঘণ্টায় কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া কয়েক জায়গায় পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের সংবাদও পাওয়া গেছে।
বহর বাড়ছে বিমান বাংলাদেশের। দ্রুতই লিজ নেয়া হবে চারটি বিমান। আর কিনতে দুই কোম্পানি এয়ারবাস ও বোয়িংয়ের প্রস্তাব যাচাই-বাছাই চলছে। হাসিনা সরকারের সময় দেয়া প্রস্তাবের চেয়ে এবার কম দর চেয়েছে এয়ারবাস।
যাত্রী সাধারণের চাহিদার বিষয়টি বিবেচনায় রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে সপ্তাহে দুটি ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (১ নভেম্বর) রাত সিলেট থেকে শারজাহ রুটে সরাসরি বাংলাদেশ বিমানের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে।আজ রাত সাড়ে ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬৪ জন যাত্রী নিয়ে সংযুক্ত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর