রাজনৈতিক দলের নিজস্ব ফ্যাক্ট চেকিং ব্যবস্থা থাকা দরকার: প্রেস সচিব

আপডেট : ০৩ মে ২০২৫, ০৭:২৫ পিএম

দেশের প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব অনলাইন ফ্যাক্ট চেকিং ব্যবস্থা থাকা দরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইসাথে তিনি জানান, দেশের আইনি ব্যবস্থা অনেকটা দুর্বল। ৫৩ বছরে দেশে স্বাধীন প্রসিকিউশন হয়ে ওঠেনি।

শনিবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বিজেয়াইএম আয়োজিত রাজধানীর আলীয় ফ্রয়েস ডি ঢাকা আয়োজনে এসব কথা তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে দেশের প্রতিটি রাজনৈতিক দলের অনলাইন ফ্যাক্ট চেকিং ব্যবস্থা থাকা দরকার বলেও জানান তিনি।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে শনিবার বিকেলে বি জে আইএম আয়োজিত রাজধানীর আলীয়াস ফ্রয়েস ডি ঢাকায় স্বাধীন গণমাধ্যমের নানা দিকের কথা তুলে ধরা হয়। 

এসময় প্রেস সচিব বলেন, গত ১৬ বছর ধরে সাংবাদিকতার পথভ্রষ্ট বা ফেইলোর হয়েছে।

আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রেসসচিব শফিকুল আলম গণমাধ্যম কর্মীদের চাকরির প্রেক্ষাপট তুলে ধরেন। একই সাথে গণমাধ্যমের প্রাণবন্ত পরিবেশের জন্য সরকার কাজ করছে বলেও জানান।

এছাড়াও দেশের আইনি ব্যবস্থার কথা তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। প্রেস কাউন্সিলের নানা দিকের বিষয়ে কথা তুলে ধরা হয় আলোচনায়।

সবশেষ খুব শীঘ্রই সাংবাদিকদের জন্য তিন বছরের জন্য অ্যাক্রেডিটেশন ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন শফিকুল আলম।

একাত্তর/আরএ
বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে থাকলেও সেই স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। তিনি...
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।...
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর