যত প্রভাবশালী হোক চাঁদাবাজদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৭:৪১ পিএম

যে পরিচয়ই থাকুক বা যত প্রভাবশালীই হোক না কেন, চাঁদাবাজদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগস্ট থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। 

সোমবার (২৮ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা গুলশানের চাঁদাবাজদের ধরেছি সেটা বড় করে রিপোর্ট প্রকাশিত হয়েছে। কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না। সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালীই হোক না কেন।

সমন্বয়ক পরিচয় দিচ্ছে কেউ কেউ, এ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে ছাড়া দেয়া হবে না। সে যত বড় পরিচয়ই দেয় না কেন, কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।

এদিকে নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রশিক্ষণ শুরুর প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের যে ট্রেনিং সেটা আগস্ট মাস থেকে শুরু করবো। প্রশিক্ষণটা এক ব্যাচ যাবে আরেক ব্যাচ আসবে। এভাবে নির্বাচনের আগ পর্যন্ত চলবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে। মাদক যেভাবে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, এটাকে কীভাবে বন্ধ করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। এজন্য আমরা কক্সবাজারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সদস্যরা গিয়েছিলাম। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাচিভমেন্ট দেখার জন্য গিয়েছিলাম। সেখানে আমরা যাওয়ার পর কিছুটা সুফল পেয়েছি। মাদকের ধরার পরিমাণ অনেক বেড়েছে।

তিনি বলেন, মাদকের ক্যারিয়ার (মাদক বহনকারী) ধরা পড়ছে, কিন্তু মাদকের গডফাদার ধরা পড়ছে না। তবে মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। মাদককারবারিদের ধরার চেষ্টা চলছে।

আরবিএস
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর