আতঙ্কে তেল কেনার হিড়িক, এক দিনেই শেষ হচ্ছে দেড় দিনের মজুত: মন্ত্রী

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম

দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্কের কারণে তেলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনের সেশনে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সংসদে দেওয়া বক্তব্যে মন্ত্রী জানান, সাধারণ সময়ে যে পরিমাণ জ্বালানি তেল দেড় দিনে ব্যবহৃত হওয়ার কথা, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের হিড়িক বা প্যানিক বায়িংয়ের কারণে তা এক দিনেই শেষ হয়ে যাচ্ছে। 

তিনি বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। কিন্তু ইরান যুদ্ধ নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। এই অহেতুক আতঙ্কে মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করায় সরবরাহের ওপর চাপ পড়ছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সারাবিশ্বের চলমান পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে বাংলাদেশ সরকারও জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

একই অধিবেশনে দেশে চলমান গ্যাস সঙ্কট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানান জ্বালানি মন্ত্রী। তিনি স্পষ্ট করেন, বর্তমানে দেশে গ্যাসের ঘাটতি থাকায় নতুন করে আর কোনো আবাসিক বা বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। বিদ্যমান শিল্প ও জরুরি সেবা সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, দেশের বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো নিয়ে আশার কথা শুনিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে কাঁচামাল বা আখের পর্যাপ্ত প্রাপ্তির ওপর। চাষী পর্যায়ে আখের সরবরাহ নিশ্চিত হলে পর্যায়ক্রমে কলগুলো উৎপাদনে ফিরবে।

একাত্তর/এসি
আগামী নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সরকার চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। নতুন রাজনৈতিক পটপরিবর্তনের পর...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর