পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন, সুবিধা পাবে সাত কোটি মানুষ

আপডেট : ১৩ মে ২০২৬, ০৭:১০ পিএম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের দাবি বহুল আলোচিত ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দেশীয় অর্থায়নে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্পসহ মোট সাত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

একনেক সভা শেষে এসব তথ্য জানান সরকারের পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। এটি ছিলো বর্তমান সরকারের তৃতীয় একনেক বৈঠক।

১৯৭৫ সালে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের পদ্মা নদীর প্রবাহ কমে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে তীব্র পানি সঙ্কট দেখা দেয়। নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা ও কৃষি-সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষে এই ব্যারেজ নির্মাণের দীর্ঘদিনের আলোচনা থাকলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এটি সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিলো।

মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পটি সম্পূর্ণ দেশীয় অর্থায়নে বাস্তবায়িত হবে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রকাশের পর এর নির্মাণকাজ শুরু হবে এবং ২০৩৩ সাল নাগাদ প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের এক-তৃতীয়াংশ এলাকা অর্থাৎ ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ সরাসরি উপকৃত হবে।

গঙ্গা চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে অভিন্ন ৫৪টি নদীর পানি বন্টন নিয়ে করা গঙ্গা চুক্তি বাস্তবায়নে সরকারের একটি কারিগরী দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবারের একনেক সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হলো- সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (দ্বিতীয় সংশোধন) এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (দ্বিতীয় সংশোধন) প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যা বিশিষ্ট কেন্দ্রে উন্নীতকরণ প্রকল্প। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ (তৃতীয় সংশোধন) প্রকল্প। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ (দ্বিতীয় সংশোধন)। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) (পঞ্চম সংশোধিত) প্রকল্প। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি খাতের অধীনে ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিন হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে বহুল...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান...
গ্রাহকদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির। তিনি বলেছেন, ব্যাংক খাতে একজন গ্রাহকের প্রতিকার চাওয়ার জায়গা খুবই কম;...
রাষ্ট্রায়ত্ত চলমান ১০টি চিনিকলের মধ্যে নাটোর ও রাজশাহী চিনিকলের চলতি (২০২৬-২৭) মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুক্রবার (১৩ নভেম্বর) শুরু হচ্ছে।
পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর