বিনা খরচে মালয়েশিয়াতে চাকরি পাচ্ছেন ১১২ কর্মী

বাছাই প্রক্রিয়া শুরু

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’-তে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ ও মেধার ভিত্তিতে এই কর্মী নির্বাচন করা হচ্ছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী পাঠানোর এই প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হওয়া এই চূড়ান্ত বাছাই কার্যক্রম চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

বোয়েসেলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, গত ২ নভেম্বর মালয়েশিয়ার ওই প্রতিষ্ঠানটি কর্মী নিয়োগের চাহিদাপত্র পাঠায়। এর পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশের পর মাত্র কয়েক দিনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। পরবর্তীতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে গত ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়। এদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।


প্রাথমিকভাবে নির্বাচিত এই ৩০০ জনের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করতে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। আজ থেকে শুরু হওয়া সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে এই দল চূড়ান্তভাবে ১১২ জন কর্মীকে নির্বাচন করবে। বোয়েসেল জানিয়েছে, এই পুরো বাছাই প্রক্রিয়ায় তাদের কোনো ধরনের হস্তক্ষেপ নেই এবং নিয়োগকর্তার নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত বলে বিবেচিত হবেন।

এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘জিরো মিনস জিরো’ বা শূন্য অভিবাসন ব্যয়। নির্বাচিত কর্মীদের ভিসা ও বিমানভাড়াসহ সরকারি নির্ধারিত যাবতীয় ব্যয় বহন করবে মালয়েশিয়ার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল বা অন্য কোনো মাধ্যম প্রার্থী বা নিয়োগকর্তার কাছ থেকে কোনো সার্ভিস চার্জ কিংবা অভিবাসন ব্যয় নেবে না।

সংবাদ সম্মেলনে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে যদি কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী অর্থ দাবি করে এবং কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়িত হন, তবে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থের অভাবে কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ যেন বিদেশ যাত্রার সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এছাড়া চাহিদাপত্র সাপেক্ষে পর্যায়ক্রমে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

একাত্তর/এআরএস
পররাষ্ট্র প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯তম সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। রোববার (পররাষ্ট্র...
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত এই টাকার...
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার (মেডিক্যাল টেস্ট) নতুন তারিখ ও সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর থেকে সরকারের অনুমোদিত সেন্টারগুলোতে...
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আর কোনো ঋণের বোঝা নয়, বরং সরাসরি অনুদান ও ন্যায্য আর্থিক সহায়তার জোরালো দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তুরস্কের...
দেশের গণতান্ত্রিক চর্চা ও সুশাসন শক্তিশালী করতে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, ‘তথ্য কমিশন...
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মধ্যরাতে সংঘটিত এই নাশকতার ঘটনায়...
দেশের বর্তমান অবস্থার জন্য সরাসরি রাজনীতিবিদদেরই দায়ী করলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পাশাপাশি, বিগত তিনটি নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে এবারের জাতীয় নির্বাচনকে দেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর