ফারদিনের মৃত্যু: ডিবির তদন্ত নিয়ে যা বললেন বুয়েট শিক্ষার্থীরা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০১:১২ পিএম

'হত্যা নয়, বুয়েট শিক্ষার্থী ফারদিন আত্মহত্যা করেছেন: ডিবি'- এই সংবাদের প্রেক্ষিতে ১৫ ডিসেম্বর সকাল ১০ টায় বুয়েট শহীদ মিনারের সামনে মানববন্ধনের সিদ্ধান্ত নেয় বুয়েটের শিক্ষার্থীগণ। এর প্রেক্ষিতে ১৪ ডিসেম্বর রাতেই ডিবি কার্যালয় থেকে বুয়েট শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়, তাদের বক্তব্যের পক্ষে তথ্য প্রমাণাদি পেশ করার জন্য।

পরবর্তীতে ১৫ তারিখ সকাল সোয়া ১১টার দিকে ডিবি কার্যালয়ে প্রাথমিক ভাবে ১০ জন এবং পরবর্তীতে মোট ৩১ জন শিক্ষার্থী উপস্থিত হন। শুরুতে ডিবির পক্ষ থেকে ঘটনার একটি ব্রিফিং দেয়া হয়। যেখানে ঐ রাতের সব ঘটনাক্রম স্থানসহ তাদের পক্ষ থেকে যুক্তিসহ উপস্থাপন করা হয়। 

ডিবির উপস্থাপিত প্রমাণাদি: 

১. মিডিয়ায় তাদের পরিবেশিত ফুটেজ।

২. ফারদিনের কল হিস্ট্রি, ইন্টারনেট ও লোকেশন হিস্ট্রি। শেষ মূহুর্ত পর্যন্ত কোন কোন ওয়েবসাইট/অ্যাপ ব্যবহার হয়েছে তার বিস্তারিত ফরেন্সিক আলামত।

৩. একুইরেট লোকেশন ট্র্যাকিং: ঘটনার দিন চলাফেরার ডিটেইল্ড রোডম্যাপ ট্রাক করতে পেরেছে বলে জানান ডিবি পুলিশ। শিক্ষার্থীরা প্রশ্ন করেন লোকেশন সংক্রান্ত র‍্যাব এবং ডিবির দেওয়া তথ্যে রকমফের কেন? উত্তরে তাদের পক্ষ থেকে জানানো হয় যে ফারদিনের জিপি নাম্বার ব্রিজের সংলগ্ন টাওয়ারে আর রবি নাম্বার নদীর ওপারে চনপাড়ার টাওয়ারে সংযুক্ত ছিল এবং দুইটাই কার্যত একই লোকেশনকেই কাভার করে। তাই র‍্যাবের দেওয়া তথ্য ভুল হয়নি।

৪. একই সাথে বিস্তারিত ব্রিফিংয়ে উল্লেখ করা হয় যে প্রথমে পূর্ব পরিকল্পিত খুন এবং পরে মাদকব্যবসায়ী/ছিন্তাইকারী সন্ত্রাসীদের হাতে হত্যাকাণ্ড হয়েছে এমন ধারণা করেই তদন্তকাজ শুরু করা হয়। এর প্রেক্ষিতে গত এক বছরে যে ৫২২ নাম্বারে ফারদিনের কথা হয়েছে এবং তারা যাদের সাথে গত কয়েকদিনে কথা বলেছেন এমন সবার লোকেশন চেক করা হয় এবং কোন ধরনের ক্লু আছে কিনা তা যাচাইয়ের চেষ্টা করা হয়। কিন্তু কারও লোকেশন ঐ ঘটনার সময় ব্রিজের আশেপাশে পাওয়া যায়নি এবং বুয়েট ও বাইরের বন্ধুদের সাথে কথা বলে তারা তেমন শত্রুতার কোনো সম্ভাবনাও পাননি।

৫. উক্ত এলাকায় ডিবি সোর্স ও চিহ্নিত সন্ত্রাসীদের আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ঐ রাতে ব্রিজ সংলগ্ন এলাকায় কোনোরকম অস্বাভাবিক ঘটনার কথা জানা যায়নি। 

৬. লেগুনাচালককে টানা জিজ্ঞাসাবাদ ও অবজার্ভেশনে রাখা হয়। তার কাছ থেকেও তেমন কোন তথ্য পাওয়া যায়নি।

৭. তদন্ত কর্মকর্তাদের ভাষ্যমতে "সুলতানা কামাল ব্রিজের তারাবো অংশে  নামার পর ফারদিন আবার ব্রিজে ফেরত এসে মাঝখানের অংশে দাঁড়িয়ে লাফ দেয়"। তবে এই হাঁটার দূরত্বটুকুতে কোনো সিসি ক্যামেরা ফুটেজ তারা পাননি, অর্থাৎ তারা একদম ১০০% গ্যারান্টি দিতে পারেনি যে ফারদিন স্বেচ্ছায় একদম একা একা ব্রিজ থেকে লাফ দিয়েছিল। তাদের ভাষ্যমতে ফারদিন সেই রাতে ঐ ব্রিজের উপরের ছিল, যেটা উনারা মোবাইল টাওয়ার সেলের কভারেজ এরিয়ার মাধ্যমে পেয়েছেন এবং এটাকে অন্যতম ক্লু হিসেবে উল্লেখ করেন।

সুইসাইডের সম্ভাবনার পক্ষে ডিবির কিছু সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স তুলে ধরা হয়। 

এক্ষেত্রে তারা ফারদিনের গত একবছরে কিছু চ্যাটে বলা মৃত্যুচিন্তা বা সুইসাইডের কথা তুলে ধরেন। তাদের ভাষ্যমতে ফারদিন ঝাঁপ দেয়ার আগে ফোনে একটা ক্লাসিকাল মিউজিক শোনে। একই সাথে তারা মনে করেন যে ফারদিনের রেজাল্ট তুলনামূলক খারাপ ছিলো, এজন্য মানসিকভাবে তার হতাশা থাকতে পারে।

তাদের প্রচেষ্টা এবং উপস্থাপিত প্রমাণাদি প্রাসঙ্গিক হওয়ায় এক্ষেত্রে সন্তুষ্ট হলেও সাধারণ শিক্ষার্থীরা উক্ত প্রমাণাদির প্রেক্ষিতে আত্মহত্যা করেছে এমন সমাধানে পৌঁছানোয় সন্তুষ্ট নয়। তাদের যুক্তিতে কিছু গ্যাপ রয়ে গিয়েছে বলে শিক্ষার্থীরা জানান।

বুয়েটের শিক্ষার্থীদের মতে:

১. ঘটনার আগের ৪-৫ মিনিটে কি হয়েছে তা নিশ্চিত হবার কোনো উপায় নেই। ব্রিজ সংলগ্ন এলাকায় ফারদিনের চলাচলের কোন ফুটেজ ডিবি দেখাতে পারেনি। তাই ঐ ব্যাক্তিটি যে ফারদিন এমনটা নিশ্চিত ভাবে বলার সুযোগ নেই। 

২. ব্রিজের উপর খুন হতে যেমন কোনো প্রত্যক্ষদর্শী দেখেনি, তেমন ব্রিজের উপর থেকে কাউকে ঝাঁপ দিতেও কেউ দেখেনি৷ 

৩. ফারদিনের কিছু চ্যাটে বলা মৃত্যুচিন্তা বা সুইসাইডের কথা যেগুলো দেখানো হয়েছে সেটা চলতি বছরের এপ্রিল-মে মাসের। সাম্প্রতিক সময়ের এমন কিছু দেখাতে পারেনি। এছাড়াও উপরোউক্ত বিষয়ে গত এক বছরে বিভিন্নজনের সাথে মাত্র তিনটি চ্যাটের কথা উল্লেখ করেন ডিবি কর্মকর্তারা। এর মধ্যে একটি এমন ছিল "আমি মারা গেলে সাজ্জাদ সবচেয়ে বেশি কষ্ট পাবে।"

এই ধরনের কথাবার্তা বর্তমান জেনারেশনের কিশোর বা যুবকরা সাধারণভাবেই বলে থাকেন। সর্বোপরি সুইসাইডের যে কারণগুলো দেখানো হয়েছে সেগুলো খুব কনক্রিট না এমনটাই মন্তব্য করেন সাধারণ শিক্ষার্থীরা।

৪. ফুটেজে ব্রিজ থেকে ঝাঁপ দেয়া ব্যক্তিটিকে দুই তিন সেকেন্ড ব্রিজের রেলিং ধরে ঝুলে থাকতে দেখা যায়। কেউ আত্হমত্যা করলে লাফ দিতে গিয়ে কেন ঝুলে থাকবে, এ ব্যপারেও অনিশ্চয়তা প্রকাশ করা হয়।

ডিবির সার্বিক কার্যক্রমের অগ্রগতিতে শিক্ষার্থীরা আশাবাদী, কিন্তু শতভাগ নিশ্চিত না হয়ে বিভিন্ন সংস্থা কর্তৃক বারবার বিভিন্ন অনুমান মিডিয়ার সামনে উপস্থাপন করা হচ্ছে যা ফারদিনের পরিবার, আপনজনদের জন্য কষ্টদায়ক বলে মনে করে সাধারণ শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা আশাবাদী যে তদন্ত সংস্থা তাদের উল্লিখিত তদন্তের মধ্যকার এই গ্যাপগুলো নিয়ে কাজ করছেন এবং দ্রুত এর একটি সুরাহা হবে। এবং গ্যাপগুলোর রহস্য উম্মোচনের পূর্বে তারা ঘটনাটিকে একটি আত্মহত্যার ঘটনা মানতে নারাজ।


একাত্তর/এআর

গবেষণা, উন্নয়ন, ইন্টার্নশিপ এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর লড়াই এখন চূড়ান্ত অগ্নিগর্ভ। টানা দুই পরাজয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে সেনেগাল ও ইরাক, উভয় দলেরই। শুক্রবার রাত ১টায় বিএমও ফিল্ডে মুখোমুখি লড়াইয়ে শুধু জয়ই নয়, বরং শেষ ষোলোর...
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে শুক্রবার রাত ১টায় জিলেট স্টেডিয়াম সাক্ষী হতে যাচ্ছে এক হাইভোল্টেজ লড়াইয়ের। গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে নরওয়ে ও ফ্রান্স। উভয় দলই...
দীর্ঘ ৯৮১ দিনের নির্বাসন শেষে ব্রাজিলের জার্সিতে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন কেবল একটি ম্যাচ খেলা ছিল না, ছিল এক অদম্য লড়াইয়ের জয়গান। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে ৭৬ মিনিটে যখন তিনি...
পবিত্র আশুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর