সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যু হয় দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের। জনকন্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক আজাদ সোলায়মান জানান, “ভোর ৪টার দিকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাকে ওই হাসপাতালে নেয়া হয়েছিল।”
আতিকুল্লাহ খান মাসুদের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
