পায়রা বন্দরের চাঁদাবাজ কুংফু নাসির গ্রেপ্তার

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১০:২৫ এএম

পটুয়াখালী কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দরের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের কাছ থেকে চাঁদাবাজী এবং হামলার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী নাসির উদ্দিন ওরফে কুংফু নাসিরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১১ এপ্রিল) রাত সা‌ড়ে দশটায় শহরের শিশু পার্ক এলাকা  থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে চাঁদাবাজী ও নির্যাতনের শিকার রফিক প্যাদা বাদী হয়ে নাসির উদ্দিন ওরফে কুংফু নাসির সহ মোট তিন জনের নাম উল্লেখ করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পটুয়াখালী শহরের নাসির উদ্দিন ওর‌ফে কুংফু না‌সির ,এজাজ হোসেন, আতাউলসহ ৫ থেকে ৬ জনের একটি গ্রুপ শহরে চাঁদাবাজীসহ, মানুষকে জিম্মি করা এবং নানান অপরাধমূলক কাজ করে আসছিলো। 

এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল দুপুরের পর জেলা প্রশসক কার্যালয়ের জমি অধিগ্রহনের কাজে আসা রফিক প্যাদাকে  জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের গেটে ‌পে‌য়ে আসামীরা চার লক্ষ টাকা দাবী করেন। টাকা না দিলে জমি অধিগ্রহনের টাকা নিতে পারবে না ব‌লে হুম‌কি দেয়। এমন সময় আসামীরা রফিক প্যাদার পকেট থেকে আশি হাজার টাকা ছিনিয়ে নেয়। তখন ভুক্তভোগীকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

এ ঘটনায়  সোমবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রফিক প্যাদাসহ কলাপাড়া উপজেলার লালুয়া এলাকার বিভিন্ন সময় হয়রানী শিকার ভুক্তভোগীরা মানববন্ধন করেন। পরবর্তীতে পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ঘটনার বর্ণনা দি‌য়ে অভিযুক্ত‌দের গ্রেপ্তা‌রের দা‌বি জানা‌নো হয়। 


একাত্তর/এসএ

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ান্টভুক্তসহ ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৪৭৭ জন।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
নাবালক ভাতিজাকে যৌন হয়রানি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ভয় দেখানোর অভিযোগে তার চাচীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর