ভিসা ইস্যু করতে ঢাকায় অস্থায়ী মিশন খুললো রোমানিয়া

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৫:১০ পিএম

বাংলাদেশে তিন মাসের জন্য অস্থায়ী মিশন খুলেছে রোমানিয়া। লক্ষ্য, যাদের ওয়ার্ক পারমিট রয়েছে তাদের সরাসরি সাক্ষাৎকার নেয়ার মাধ্যমে ভিসা প্রদান করা। 

এর মাধ্যমে পাঁচ হাজার বাংলাদেশি ভিসা পাবেন। তবে, রোমানিয়া যেতে প্রতারণা বন্ধে এখনই স্থায়ী মিশন ও দেশটির সাথে চুক্তি সই করা প্রয়োজন বলে মনে করছে সরকার। 

করোনার পর ইউরোপের দেশগুলো ভিসা প্রক্রিয়া আবারও শুরু করেছে। এদের মধ্যে পোল্যাণ্ড, রোমানিয়াসহ বেশ কিছু দেশ রয়েছে যাদের ভিসা নিতে ভারত যেতে হয়।

ভারতের ভিসা পাওয়া এবং তারপর ভিসার জন্য সাক্ষাতের সময় পাওয়া এই দুই জটিলতায় আটকে গেছে বহু বাংলাদেশির ইউরোপের ভিসা। 

তাদের সেই ভিসা প্রাপ্তি সহজ করতেই ঢাকায় তিন মাসের জন্য অস্থায়ী ভিসা অফিস খুলেছে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

যদিও কখন কার ইন্টারভিউ হবে, তা নিয়ে শুরু হয়েছে জটিলতা। কয়েকশ’ মানুষ এক সঙ্গে এসেছে ভিসার জন্য। যাদের অনেকেই রাত থেকে অপেক্ষায় আছেন ভিসার জন্য।

রোমানিয়ার প্রতিনিধি মারিয়ান নিকোলে স্টান বলছেন, বেতন প্রসঙ্গে কর্মীদের ভূল ধারণা দেয়া হয়। তাছাড়া কর্মীর দক্ষতার বিষয়টি জানতেই তারা এই সরাসরি ইন্টারভিউ শুরু করেছেন।

গড়ে সাত লাখ টাকা খরচ করে এসব প্রবাসগামীরা মাসে সর্বনিন্ম বেতন পাবেন ৪৫ হাজার টাকা। তবে, নতুন করে কোন কর্মীর জন্য ভিসা আবেদন নিচ্ছে না এই কনসুলার অফিস।

রোমানিয়া যেতে আগ্রহীদের ভিসার ফাইল জমা দেয়ার জন্য কাকরাইলে অবস্থিত বিএমইটি ভবনের ছয় তলায় তাদের অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লির মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে।


একাত্তর/এআর


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর