বিশুদ্ধ পানি নিশ্চিত করতে নতুন প্রকল্প নিতে চায় ওয়াসা

আপডেট : ০৭ মে ২০২২, ০৪:৪৩ পিএম

ঢাকা ওয়াসার মূল উৎস থেকে আসা পানিকে শতভাগ বিশুদ্ধ দাবি করে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেছেন সরবরাহ লাইনের ত্রুটির কারণে পানি দূষিত হচ্ছে। 

আর এই সঙ্কট দূর করতে হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নিতে চায় ওয়াসা। আর এই প্রকল্পের আওতায় পুরো রাজধানীকে ১৫০টি জোনে ভাগ করে পানি সরবরাহ করা হবে। 

ওয়াসার পানির মান নিয়ে নগরবাসীর অভিযোগ দীর্ঘ দিনের। কিন্তু ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির অভিযোগটা এবার যেনো একটু বেশিই শোনা যাচ্ছে। 

পানি নিয়ে নগরবাসীর হাজারও অভিযোগের জবাবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলছেন গরমের এই সময়ে প্রতি বছর পানিতে সমস্যা দেখা দেয়। 

কারণ ওয়াসার ট্রিটমেন্ট প্লান্টে পানি আসে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা থেকে। গ্রীষ্মের এই সময়  নদী দুটির পানিও থাকে দূষিত। যা পরিশোধন করেও শতভাগ দুর্গন্ধ দূর করা যায় না। 

তার ওপর আছে উন্নয়ন কর্মকাণ্ডের বিভ্রাট। খোঁড়াখুঁড়ির কারণে কাটা পড়ে পানির লাইন। যা পানিকে দূষিত ও গন্ধযুক্ত করে তোলে।  

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, পানি লাইনে যাওয়ার পর অনেক সময় বিপত্তি ঘটে, সেটা হয় লাইন ফাটা থাকার কারণে বা ভাঙা থাকার কারণে।

ঢাকায় চলমান উন্নয়ন কাজের সময় বিভিন্ন সংস্থা যখন মাটির নিচে কাজ করতে যায় তখন লাইন ফুটো হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটে বলে জানান তিনি।

এসব সমস্যা দূর করতে নতুন প্রকল্পের কথা জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। বলেছেন, রাজধানীকে ১৫০টি বিভাগে ভাগ করে পানি সরবরাহ করা হলে সমস্যাটি নিয়ন্ত্রণ করা যাবে। 

তিনি জানান, তখন এক লাইনের সমস্যা অন্য লাইনকে ক্ষতিগ্রস্ত করবে না। তবে এমন প্রকল্পের জন্য ব্যয় হবে হাজার কোটির টাকার ওপরে। 

ওয়াসার প্রধান আবারও দাবি করেছেন, তাদের পানি পরীক্ষা করে ডায়রিয়া বা পানিবাহিত কোন রোগের জীবাণুর খোঁজ মেলেনি। 


একাত্তর/এসজে

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
আওয়ামী লীগ দেড় যুগ ধরে দেশের মানুষের অর্থ লুট করে অর্থনীতি ধ্বংস করেছে। সেই লুটের টাকায় দলটি এখন দেশকে ধ্বংস করার অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ইতালির পার্লামেন্টে পাস হয়েছে আলোচিত শিক্ষা সংস্কার আইন। নতুন এ আইনে স্কুলে শিক্ষার্থীদের বোরকা ও নিকাবের মতো মুখঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, স্কুলের প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি...
কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হুকস্ট্রাকে বহিষ্কারের দাবিতে করা একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন দুই লাখ ৮০ হাজারের বেশি কানাডীয় নাগরিক।  দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে...
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকবেই। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে, সে বিষয়ে সচেতন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর