পদ্মা পাড়ে হংকংয়ের আদলে শহর গড়ে তোলার পরিকল্পনা

আপডেট : ১৩ জুন ২০২২, ১০:৩৭ পিএম

পদ্মা সেতুর দুই পাড় মাওয়া ও জাজিরায় হংকংয়ের মতো শহর গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এরিমধ্যে পাঁচ হাজার অতিথির ধারণক্ষমতার একটি কনভেনশন সেন্টার হচ্ছে।

এর জন্য এরই মধ্যে জমি ঠিক করা হয়েছে। সেটিকে ঘিরে গড়ে উঠবে হোটেল-মোটেলসহ পর্যটন কেন্দ্র। এছাড়া একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণেরও পরিকল্পনা আছে সরকারের। 

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। বিশ্বের অন্যতম বাণিজ্যিক এই নগরী গড়ে ওঠেছে পার্ল নদীর তীরে। এই শহরের আদলেই পদ্মার দুই তীরে স্যটেলাইট শহর গড়ে তুলতে চায় সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে বলেছেন, পদ্মা সেতু হওয়ার পর জাজিরা হবে হংকং, সিঙ্গাপুরের মতো আধুনিক একটি শহর।

সরকার প্রধানের ইচ্ছা, ঢাকার জিরো পয়েন্ট থেকে জাজিরা ২৫ কিলোমিটার দূরে হবার কারণে সেখানে নতুন একটা আলাদা শহর গড়ে ওঠুক।  

যে শহরটা হংকং বা ওই ধরনের আদলে হবে। সেটি মাথায় রেখেই পরিকল্পনা নিয়েছে সরকার। একটি অত্যাধুনিক সম্মেলন ও বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা হচ্ছে। 

তারই অংশ হিসেবে মাদারিপুরের কাঁঠালবাড়ি ইউনিয়নের তৈরি হবে একটি কনভেনশন সেন্টার। নদীর তীরে একটি জায়গাও ঠিক করেছে স্থানীয় প্রশাসন। 

সেটি হবে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। যেখানে মেলাসহ আন্তর্জাতিক নানা অনুষ্ঠান আয়োজন করা হবে। সেটিকে ঘিরে গড়ে উঠবে হোটেল-মোটেল, পর্যটন কেন্দ্রসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান। 

পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার এই কনভেনশন সেন্টারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার প্রস্তাব এসেছে। কিন্তু শেখ হাসিনা সেটি বঙ্গবন্ধুর নামে করার সুপারশি করেছেন।

পদ্মা সেতুতে এলাকার অনেকেই জমি দিয়েছেন। কনভেনশন সেন্টার হলে সেখানেও কারো না  কারও জমি দিতে হবে। তাই জমির নায্যদাম ও পুর্নবাসন প্রকল্পে জমি চেয়েছেন বাসিন্দারা। 

এদিকে শরিয়তপুর ও মাদারিপুর- দুই জেলার মধ্যেই একটি আন্তর্জাতিক বিমান বন্দর করার প্রাথমিক পরিকল্পনাও রয়েছে সরকারের। 

একাত্তর/এআর

হংকংয়ের সিআইসি-জিরো কার্বন পার্কে আয়োজিত এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্থাপত্য প্রতিষ্ঠান ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের নকশা করা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকল্প ‘ইন্টিগ্রেটেড...
পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
ইরানে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসন ঠেকাতে ‘শত্রুদের জন্য দুঃস্বপ্ন’—এমন বার্তা দিয়ে শুরু হয়েছে বড় পরিসরের ‘ইরানের জন্য আত্মত্যাগ’ মহড়া।
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিরোধী দলের উদ্দেশে পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, লংমার্চ থেকে বিরত থাকেন। জনতার কাতারে আসেন।
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর