ফ্লাইওভারের নিচে গাড়ি পার্কিংয়ের জায়গা করার পরামর্শ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:৪০ পিএম

এই শহরে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই। পথচারীদের বিশ্রামেরও কোনো ব্যবস্থা নেই। সেই ঘাটতি অনেকটাই পূরণ করতে পারে ফ্লাইওভার।

বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইওভারের নিচের অব্যবহৃত ও পরিত্যক্ত জায়গায় হতে পারে পরিকল্পিত পার্কিং। প্রয়োজন শুধু সদিচ্ছা আর উদ্যোগ।

কলকাতা নিউ টাউনের সবগুলো ফ্লাইওভার দারুণভাবে সাজানো গোছানো আর রঙিন। এসব ফ্লাইওভারের নীচে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, স্ট্রিট থিয়েটার ও বসার জায়গা।

আছে দেশটির বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের প্রতিকৃতি। চাইলেই যে সম্ভব, কলকাতার এসব ফ্লাইওভার যেন তারই প্রমাণ। অথচ ঢাকার ফ্লাইওভারের নীচের জায়গা পরিত্যক্ত।

এক যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নীচেই অনেক জায়গা অব্যবহৃত বছরের পর বছর। কোথাও হচ্ছে ময়লার ভাগাড়। কোথাও বা নেশাখোরদের আস্তানা।

নগরবিদ ও পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঘিঞ্জি এই শহরে ট্রাফিক ব্যবস্থাপনায় দারুণভাবে কাজে লাগানো যেতে পারে ফ্লাইওভারের নীচের জায়গা।

দেয়ালঘেরা অপ্রয়োজনীয় মিডিয়ান ভেঙে সেখানে পরিকল্পিত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। এতে অনেকটাই সমাধান হবে নগরীতে গাড়ি পার্কিংয়ের।

গণপরিবহন বিশেষজ্ঞ ড. এম হাদিউজ্জামান বলেন, শুধু গাড়ি পার্কিংই নয়। চাইলে ফ্লাইওভারের নীচের জায়গায় পরিকল্পিত বিনোদনের ব্যবস্থাও করা যেতে পারে বলে মনে করেন নগরবিদরা।

আরও পড়ুন: অযত্ন-অবহেলায় পড়ে আছে ফ্লাইওভারের নিচের জায়গা

আর নগরবিদ আদিল মুহাম্মদ খান বলেন, গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে পথচারীদের হাঁটার ব্যবস্থা নেই। তাই ফ্লাইওভারের নিচে পথচারী পারাপার ও হাঁটার ব্যবস্থা রাখা উচিত।

একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর