বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা

ছেলেদের সাইক্লিংয়ে স্বর্ণপদক জিতলো আইইউবি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৭ পিএম

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনের দিনে ছেলেদের সাইক্লিংয়ে স্বর্ণপদক জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মার্কেটিং বিভাগের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী নোবেল দে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

প্রতিযোগিতায় ৫ম স্থান অধিকার করেন আইইউবির হিউম্যান রিসোর্সের ম্যানেজমেন্ট বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী খন্দকার ইশরাত জাহান রিফা।

স্বর্ণপদক জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নোবেল দে বলেন, আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত এটি। এই সাফল্যের জন্য আমাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। আয়োজকদের বিশেষ ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আরো বেশি বেশি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।

আইইউবির উপাচার্য তানভীর হাসান বলেন, অভিনন্দন নোবেল দে। গোটা আইইউবির জন্য গর্ব করার একটি উপলক্ষ আপনি এনে দিয়েছেন। মেয়েদের সাইক্লিং ইভেন্টে পঞ্চম স্থান অধিকার করায় আমি খন্দকার ইশরাত জাহান রিফাকেও অভিনন্দন জানাই। আপনাদের দু’জনের জন্যই আইইউবি আজ বিশেষভাবে গর্বিত।

তিনি আরো বলেন, খেলাধুলা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষাজীবনের মানোন্নয়নে আইইউবিতে আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি। শারীরিক এবং মানসিক সুস্থতা একে অপরের পরিপূরক। অ্যাকাডেমিক কার্যক্রমে সাফল্য পেতে যা একান্ত জরুরি। আইইউবিতে এই বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছর তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় দুটি ইভেন্ট – ছেলে এবং মেয়েদের ২১ কিলোমিটার ম্যারাথন দৌড় এবং ১৪ কিলোমিটার সাইক্লিং।

দেশের ১২৫টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবারের প্রতিযোগিতায়।

এবারের ১২টি ইভেন্ট হলো ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা, সাইক্লিং এবং ব্যাডমিন্টন।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর মিরপুরে ‘রাড্ডা’ স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ...
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
মধ্যপ্রাচ্যের প্রায় সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং কৌশলগত বিশ্ব বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’ সচল করতে সাত দিনের একটি বিশেষ চুক্তি প্রস্তাব পেশ করেছিল ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর