ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন

'বাংলাদেশের নীতি ঠিক আছে, এখন সামরিক জবাবের সময় নয়'

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:১১ পিএম

দেশের ভেতরে বাইরে এই সময়ে সবচেয়ে বড় আলোচনা বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের মর্টার শেল। একজন রোহিঙ্গার মৃত্যু, আকাশসীমা লঙ্ঘনের মত ঘটনা। ইতোমধ্যে সরকার একমাসে চারবার তলব করেছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে। সরকার বলছে এসব ঘটনা উত্থাপন করা হবে জাতিসংঘে।

এসব নিয়ে রোববার  (১৮ই সেপ্টেম্বর) একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর মঞ্চে হয়ে গেলো উত্তপ্ত আলোচনা। 

সঞ্চালক নূর সাফা জুলহাজ প্রশ্ন ছোড়েন বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন প্রতি। জানতে চাইলেন, মিয়ানমারের সীমান্ত থেকে ছোঁড়া গোলা কি রাষ্ট্রদূতের কথা মোতাবেক বিদ্রোহীদের কর্মকাণ্ড নাকি এর মাঝে মিয়ানমার সরকারের কোন উশকানিও আছে?

আরও পড়ুন: ভুল অপারেশনের মাশুল গুনছেন হতদরিদ্র রহিম

ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর আদ্যপান্ত তুলে ধরে বলেন, মিয়ানমার এখন বিভিন্ন বিদ্রোহী গ্রুপের সাথে নিজ দেশের ভেতরে যুদ্ধ করছে এটাও যেমন সত্য তেমনি বাংলাদেশের সীমান্ত এলাকার আশেপাশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তা বাংলাদেশকে আগে থেকেই জানানোটা তাদের কর্তব্য ছিলো। 

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের একমাত্র প্রতিবাদ জানানোর উপায় কূটনীতির মাধ্যমে। 

নূর সাফা জুলহজ প্রশ্ন রাখেন,  দেশের ভেতরে অনেক রাজনৈতিক দল মনে করছে শুধু কূটনৈতিক জবাব সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকেই প্রমাণ করছে, অনেকে সামরিক হস্তক্ষেপ চাইছেন। এ সম্পর্কে কি আপনি একমত? 

সাখাওয়াত হোসেন বলেন, সামরিক হস্তক্ষেপ কোন সমস্যা নিরসনের সর্বোচ্চসীমায় গিয়ে করতে হয়। বাংলাদেশ যেটা করছে সেটা স্বাভাবিক কূটনীতির নিয়মে করণীয়। এরপরেও যদি আবারও একই কাজ মিয়নমার করে তখন বিশ্ব ফোরামে বিষয়টি তুলতে হবে। এর পরেও যদি পরিস্থিতির অবনতি হয় কেবল তখনই সামরিক হস্তক্ষেপের চিন্তা করা যায়। 

এই নিরাপত্তা বিশ্লেষক মনে করেন বাংলাদেশে নীতি ঠিক আছে, এখনো সামরিক জবাবের সময় আসেনি। 

একাত্তর/এআর

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সরকারি নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। গত বুধবার (১ এপ্রিল) দেশে ফিরে ঢাকা অফিসে যোগদান করেন তিনি। 
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর