আগামী সপ্তাহে চালু হচ্ছে বিআরটি’র একটি ফ্লাইওভার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৮ পিএম

গাজীপুর থেকে ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগের অবসান হচ্ছে এবার আগামী সপ্তাহে খুলে দেয়া হচ্ছে বহুল প্রত্যাশিত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি ফ্লাইওভার।

যান চলাচলের জন্য টঙ্গী স্টেশন রোড ও আব্দুল্লাহপুরের পর উত্তরা হাউসবিল্ডিং এলাকার মধ্যে এই ফ্লাইওভারটি আগামী সপ্তাহে আংশিকভাবে খুলে দেয়া হবে।

এখন চলছে সড়ক ব্যবস্থাপনার প্রস্তুতি অস্থায়ীভাবে বসানো হয়েছে নিরাপত্তা বেষ্টনিও সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব জানিয়েছেন, এটি খুলে দেয়ার পর শুরু হবে টঙ্গী ব্রিজের কাজ

কাজ শুরুর প্রায় এক দশক পর বিআরটি প্রকল্পের ছয়টি লেনের মধ্যে দুটি ঢাকাগামী লেন সব ধরনের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

ফ্লাইওভারটির পুরো দৈর্ঘ্য ৪.৫ কিলোমিটার। এরমধ্যে ২.২ কিলোমিটার খুলে দেয়া হচ্ছে যানজট নিরসনের জন্য। যার কাজ শেষ করে এনেছে কর্তৃপক্ষ।

গোটা বিআরটি প্রকল্পের দৈর্ঘ্য ২০ দশমিক ৫ কিলোমিটার। উত্তরা হাউজবিল্ডিং থেকে টঙ্গি ফায়ার সার্ভিস পর্যন্ত ফ্লাইওভারের ৬ লেনের মধ্যে দুই লেন চালু হবে

এরপর ফ্লাইওভার দিয়ে পারাপার হতে পারবে ঢাকামুখী যে কোনো ধরণের যানবাহন তবে তিন চাকার কোনো যান চলতে পারবে না এই ফ্লাইওভার দিয়ে

খুলে দেয়ার আগে সব ধরণের নিরপত্তরার বিষয়টি খতিয়ে দেখছে গাজীপুর মেট্রোপলিটন ও ডিএমপি ট্রাফিক বিভাগ তাদের পরামর্শ মতোই সব ব্যবস্থা নিচ্ছে বিআরটি কর্তৃপক্ষ

সড়ক ও মহাসড়ক বিভাগ সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ফ্লাইওভারের একাংশ চালু হলে ঢাকামুখী গাড়িগুলো সরাসরি ফ্লাইওভার হয়ে চলে আসবে

তিনি আরও বলেন, এটি খুলে দেওয়া হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনের যানজট কমে যাবে। মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে।

এরপর, টঙ্গির ঝুকিপূর্ণ দুই লেনের ব্রিজটি অপসারণ করা হবে সেখানে নির্মাণ করা হবে পাঁচ লেনের নতুন সেতু এতে এই সড়কে যান চলাচল আরো দ্রুত হবে।

বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ ২০১২ সালের নভেম্বরে শুরু হয়েছিল।২০৩৭.৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের কাজ ২০১৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: পঞ্চগড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, নিখোঁজ ৪৩

তবে, বিভিন্ন কারণে প্রকল্পের সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছে। সবশেষ সময়সীমা ঠিক করা হয় এ বছরের ডিসেম্বর। প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৬৮.৩ কোটি টাকা।

ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৮০ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে, তবে বাকি কাজ শেষ করতে এক বছর সময় লাগবে। ২০২৩  সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।


একাত্তর/আরবিএস  

বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন।
গাজীপুর মহানগরীর গাছা থানার শরীফপুর এলাকা থেকে আব্দুল আহাদ নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের বিভিন্ন খাতের পেশাদার প্রশিক্ষকদের সংগঠন ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।  
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর