বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন মারা গেছেন

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১২:২২ পিএম

সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৭ টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। 

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৃত্যুর খবর পেয়ে ইউনাইটেড হাসপাতালে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: মুসকিল লীগ, ইত্যাদি পার্টিসহ নিবন্ধন চায় ৮০ দল

সাবিহ উদ্দিনকে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার করা হয়েছিল। এক সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।

মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সাবিহ উদ্দিন আহমেদ। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
রাজধানীর মিরপুরে ‘রাড্ডা’ স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ...
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
মধ্যপ্রাচ্যের প্রায় সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং কৌশলগত বিশ্ব বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’ সচল করতে সাত দিনের একটি বিশেষ চুক্তি প্রস্তাব পেশ করেছিল ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর