সম্পদ নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ মাশরাফির

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১০:৩৫ এএম

ভারতীয় ‘ক্রিকট্রেকার’ নামে একটি ওয়েবসাইটে বাংলাদেশি ক্রিকেটারদের আয় নিয়ে করা এক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ওই প্রতিবেদন মাশরাফির সম্পদ ৫১০ কোটি টাকা বলে দাবি করা হয়। যদিও ওয়েবসাইটটি বলেছে, এই তথ্যের বিশ্বাসযোগ্য কোনো সূত্র নেই, তাই নিউজটির দায়ভার আমরা নিচ্ছি না।

এদিকে বাংলাদেশের কিছু অনলাইন পোর্টালও মাশরাফির সম্পদ নিয়ে সোমবার খবর প্রকাশ করে। 

তবে আলোচনার ডালপালা মেলতেই সেই খবর অবশ্য কিছুক্ষণের মধ্যেই সরিয়ে নেয়  ক্রিকট্র্যাকার। যার ফলে এখন আর সেই খবরটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে রাতেই মাশরাফি তার সম্পদ নিয়ে করা প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বরং অবাক হচ্ছেন, কী করে যাচাই বাছাই না করে দেশের কয়েকটি গণমাধ্যম এই খবর প্রচার করে দিলো!

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় মাশরাফি প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘ভিনদেশি কোনো হাবিজাবি সস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!’ 

‘দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা না হয় করলেন না, অন্তত নিজেদের এতটা সস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত!’


একাত্তর/এসি

বলে বলে উত্তেজনা, কখনো বাউন্ডারি তো কখনো ছক্কা। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগের। যেখানে গ্রেগরিয়ান উলভসকে ২৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে...
বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ।
দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে ‘গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ (জিপিএল) সিজন-২’।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ আসরের স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি পরিচালনায় আন্তর্জাতিক ক্রীড়া ও ইভেন্ট ব্যবস্থাপনা সংস্থা ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ (আইপিজি) এবং মাইন্ডট্রি লিমিটেড আগ্রহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর