বিএনপি নেতা ব্যারিস্টার অসীমের বাসায় তল্লাশি, চারজন আটক

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০৯:৪২ পিএম

বিএনপি নেতা সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের বাসায় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় কলাবাগান থানা শ্রমিকদলের আহবায়ক রাসেলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি ১ নাম্বার রোডের ৪ নাম্বার বাসায় পুলিশ এ অভিযান চালায়।

তবে ঠিক কি কারণে এ অভিযান চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ২০১৯ সালের শুরুর দিকে আলোচনায় আসেন রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে। তিনি সেসময় নিজের ফেসবুক পোস্টে একটি গোলাপি রঙের ব্যানারে বিস্ময় সূচক চিহ্ন দিয়ে লেখেন, ‘নিড পলিটিক্যাল এলপিআর!’

তার দেয়া ‘অবসর’ স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে তিনি একটি গণমাধ্যমকে সে সময় জানান, তিনি রাজনীতি ছাড়ার কথা ভাবছেন।

আরও পড়ুন: বিএনপি আমাদের দেশে শীতের পাখি: তথ্যমন্ত্রী

বর্তমানে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর