ওমিক্রন থেকেও চার গুণ বেশি সংক্রামক বিএফ-৭

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৬:০৬ পিএম

করোনা ভাইরাসের নতুন ধরন বিএফ- সেভেন ওমিক্রনের প্রথম দিকের উপধরনগুলোর থেকে চার গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ এটি আরও দ্রুত ছড়িয়ে পরতে পারে। 

ওমিক্রনের এই উপধরনের বিস্তার ঠেকাতে চার দফা সুপারিশ দিয়েছে কোভিড বিষয়ক জাতীয় কারিগরি কমিটি। এখনও টিকা না নেয়াদের দ্রুত টিকার আওতায় আনার কথা বলা হয়েছে।

সম্মুখসারিতে কাজ করা পেশাজীবি, ষাটোর্ধ জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের বুস্টার ডোজে দেয়া এবং বিমান ও স্থলবন্দরে সন্দেহজনক যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার তাগিদ দেয়া হয়েছে।

চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের নতুন একটি উপধরণ। যার নাম দেয়া হয়েছে বিএফ সেভেন। প্রতিবেশী ভারতেও এই ধরণে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে কী ধরনের সতর্কতা নেবে বাংলাদেশ, তা ঠিক করতে রোববার সকালে জরুরি বৈঠক ডাকেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এই বৈঠকে চারদফা নির্দেশনা জারির সুপারিশ করে কোভিড বিষয়ক জাতীয় কারিগরি কমিটি। সেই সঙ্গে নতুন ধরন সম্পর্কে সবশেষ তথ্য দেয়। 

বলা হয়, এখনও কোনো টিকা নেননি এমন মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। তাদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। এছাড়া সম্মুখসারির পেশাজীবি, গর্ভবতী নারী ও ষাটোর্ধদের দ্রুত দ্বিতীয় ও তৃতীয় ডোজ শেষ করার পরামর্শ দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, চীনে বিএফ- ফাইভের নতুন ধরন বিএফ–সেভেন শনাক্ত হয়েছে। 

ধরনটি ওমিক্রনের চেয়ে শক্তিশালী। কম সময়ে বেশি মানুষকে এই ধরন আক্রান্ত করতে পারে। যারা টিকা নেননি, তাদের দ্রুত টিকা নিতে হবে।

তিনি বলেন, করোনার নতুন ধরন ভারতেও শনাক্ত হয়েছে। তাই দেশের সব বন্দরে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের আইসোলেশনে নেয়া হচ্ছে।

আক্রান্ত ব্যক্তিদের নমুনার জিনোম সিকোয়েন্সিং করে এই বিএফ–৭ ধরনটি রয়েছে কিনা, তা পরীক্ষা করতে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে নির্দেশ দেয়া হয়েছে।

টিকার মেয়াদ নিয়ে দ্বিধার কোনো সুযোগ নেই উল্লেখ করে অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, টিকার মেয়াদ বাড়ানোর বিষয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে, তার সুযোগ নেই। 

টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষেই টিকার মেয়াদ বাড়ানো হয়েছে।

সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় মহাখালীর ডিএনসিসি হাসপাতালসহ অন্য হাসপাতালও প্রস্তুত রাখতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। 


একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর