শান্তিপূর্ণভাবে আইইবির নির্বাচন সম্পন্ন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৬ পিএম

দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)'র ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। 

প্রতিবারের মতো এবারো শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরে প্রকৌশলীরা স্বস্তি প্রকাশ করেছেন। নির্বাচন উপলক্ষে আইইবির চত্বরে প্রকৌশলীদের মিলনমেলায় পরিণত হয়। 

এসময় ভোট দিতে আসা অনেক প্রকৌশলী তাদের পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আইইবির চত্বরে আসেন। এই নির্বাচন পারিবারিক মিলনমেলার আবহ সৃষ্টি করেছিল। 

আইইবির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, বিগত নির্বাচনগুলোর মতো এবারো সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রকৌশলীরা তাদের ভোট দান করতে পেরেছেন। সম্পূর্ণ স্বচ্ছ ও শতভাগ নিরপেক্ষভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। নির্বাচনের ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। 

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। নির্বাচনে ভোট দিতে আসা প্রকৌশলীদের ধন্যবাদ জানান তিনি। 

নির্বাচন কমিশন থেকে জানানো হয়, আইইবির নির্বাচনে ১০টি কেন্দ্রীয় নির্বাহী পদের বিপরীতে ৩৪জন, আইইবির সেন্ট্রাল কাউন্সিল সদস্যের ২৭ পদের বিপরীতে ১৪৫ জন, সাতটি বিভাগীয় কমিটির ৮৮টি পদের বিপরীতে ১৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আইইবি ঢাকা কেন্দ্রের চারটি পদের বিপরীতে ১০ জন এবং লোকাল কাউন্সিল মেম্বারের ৩০ পদের জন্য ১০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঢাকায় ১২টি পদের বিপরীতে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ভোটাররা ওএমআর শিটের মাধ্যমে ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে মেশিনের মাধ্যমে গণনা করা হচ্ছে। 

উল্লেখ, আইইবি সদর দফতরসহ সারাদেশে ১৮ কেন্দ্র, ৩৩ উপকেন্দ্রে, ১৩ আন্তর্জাতিক শাখায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবার আইইবির ভোটারের সংখ্যা ১৭ হাজার ৬১১ জন।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর