ব্রয়লার মুরগির দাম কিছু কমলেও গরু-খাসির দাম চড়া

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৬:৫৮ পিএম

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে বৈঠক করে ব্রয়লারের দাম কমানোর সিদ্ধান্ত হলেও শুক্রবার সকালের বাজারে আগের দামেই বিক্রি হয়েছে ব্রয়লার মুরগি।

খুচরা ব্যবসায়ীরা জানান, তাদের আগের পাইকারি দরেই কিনতে হয়েছে, তাই দাম কমানোর সুযোগ নেই। তবে বিকেলের বাজারে মুরগির দাম কমেছে কেজিতে কমপক্ষে ২০ টাকা।

আর বরাবরের মতোই বেশি দামেই বিক্রি হয়েছে গরু আর খাসির মাংস। তবে প্রতিবার রমজান মাসের শুরুতে মাংসের বাজারে ভিড় থাকলেও এবার তেমন একটা নেই। 

image


প্রথম রোজা এবং একই সঙ্গে শুক্রবার বা সাপ্তাহিক ছুটির দিন। এই কারণে বাজারে ক্রেতার আনাগোণা ছিলো অন্য যে কোন দিনের চেয়ে বেশি। ক্রেতার আনোগোনায় মুখর বাজার।

মুরগির বাজারে শুক্রবার থেকে নতুন নির্ধারিত দামে পণ্য বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিলেন বড় ব্যবসায়ীরা তবে এই প্রতিশ্রুতির প্রতি খুব একটা ভরসা করতে পারেননি ক্রেতার। 

রাজধানীর এক বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। আবার কারওয়ান বাজারে ২৭০ এবং মোহাম্মদপুরের টাউনহল বাজারে দেখাগেল ২৫০ টাকা। 

কারণ জানতে চাইলে বিক্রেতাদের সেই একই উত্তর। তারা জানান, যে দামে কেনা সেই দামেই বিক্রি ছাড়া উপায় নেই। পাইকারি ব্যবসায়ীরা আগে রাতের বৈঠকের সিদ্ধান্ত মানেনি। 

বাজারে অবশ্য ক্রেতাদের মধ্যে সবচেয়ে অসন্তোষ মনিটরিং নিয়ে। তাদের দাবি শুধু প্রজ্ঞাপন ও ভাষণে নয়, বাজারেও নিয়ন্ত্রণের প্রভাব থাকতে হবে। 

image


প্রতিশ্রুতি রক্ষায় রোজার প্রথম দিন শুক্রবার  সকালে রাজধানীর কারওয়ান বাজারে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

অন্যদিকে, দেশি মুরগি ৭০০ টাকা, সোনালি মুরগি ৩৯০ থেকে ৪০০ টাকা, লেয়ার ৩৬০ থেকে ৩৭০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

এদিকে অন্য মাংসের বাজারেও ক্রেতা সমাগম বেশ। কারণ শুক্রবার। খাসি, গরু, বকরির যে দাম দোকানের তালিকায় রয়েছে তা বিক্রি হচ্ছে সেই দামের ৫০ থেকে ৬০ টাকা বেশি দরে। 

বাজারে গরুর মাংস বাড়তি দামে বিক্রি হচ্ছে। কেন বেড়ে গেলো মাংসের দাম, সেই উত্তর  জানা নেই কারো কাছে। গরুর কেজি ৭২০-৭৫০ টাকা, আর খাসির কেজি ১০৫০-১১০০ টাকা।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর