সন্ধ্যার পর স্টেশনে ঘরমুখো রেলযাত্রীদের ঢল

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১১:১৭ পিএম

সন্ধ্যার পর থেকে ঘরমুখো রেলযাত্রীদের ঢল নেমেছে রাজধানীর রেলস্টেশনগুলোতে। কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে ঈদের ঘরমূখো মানুষের চাপ সামাল দিতে হিমশিম অবস্থা রেল কর্মচারীদের। 

যাত্রীর চেয়েও স্ট্যান্ডিং টিকেট প্রত্যাশীর সংখ্যা অনেক। দাড়িয়ে ভ্রমণ করার টিকেটের তুলনায় টিকেট প্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ার অনেকেই টিকেট ছাড়াই প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করছেন। তবে টিকেট ছাড়া কাউকেই স্টেশনে প্রবেশ করতে দিচ্ছে না নিরাপত্তা কর্মীরা।

অনলাইনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির কারণে এবার ঈদযাত্রার প্রথম কয়েকদিনে চিরচেনা ভিড় ছিলো না কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে কাউন্টারগুলোতে স্ট্যান্ডিং টিকিটের জন্য ক্রমেই ভিড় বাড়াচ্ছেন ঘরমুখো যাত্রীরা।

কালোবাজারি বন্ধ করতে এবার ট্রেনের আগাম টিকিটের শতভাগ বিক্রি করা হয় অনলাইনে। পাশাপাশি যাত্রার দিন প্রতিটি ট্রেনে আসন সংখ্যার ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়। শ্রমজীবীদের বেশিরভাগই অনলাইনে টিকিট কাটতে না পারায় স্ট্যান্ডিং টিকিটের জন্য কাউন্টারগুলোতে লাইন ধরছেন। তবে চাহিদার তুলনায় পর্যাপ্ত স্ট্যান্ডিং টিকিট না থাকায় ভোগান্তিতে পড়ছেন রেলযাত্রীরা।

এদিকে বিপুল সংখ্যক টিকিট প্রত্যাশীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা কর্মীদের। তারা কিছুক্ষণ পরপরই লাইনে দাঁড়িয়ে থাকা অতিরিক্ত যাত্রীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। 

আরও পড়ুন: দুর্ঘটনায় মা ও দুই সন্তান গুরুতর আহত, দিশেহারা বাবা

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার জানান, আসন সংখ্যার ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে। এতে এক একটি ট্রেনে হয়তো ১৫০ জন দাঁড়িয়ে যেতে পারবে। কিন্তু লাইনে দাঁড়াচ্ছে হাজার মানুষ। তারা এ চাপ সামলানোর চেষ্টা করছেন বলে জানান তিনি।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর