সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহায়তা করবে সৌদি

আপডেট : ০৩ মে ২০২৩, ০১:১৩ পিএম

সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করবে সৌদি আরব।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে বৈঠকে এই আশ্বাস দিয়েছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখার প্রধান মাজেন বিন হামাদ আল হামালি।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সুদান থেকে জেদ্দায় আসা বাংলাদেশিদের জেদ্দা কনস্যুলেটের তত্ত্বাবধানে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশনে থাকার ব্যবস্থা করা হবে।

এরপর ৭২ ঘণ্টার মধ্যেই তাদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হবে বলে, সৌদি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।

এসময় মদিনা থেকে বিমানের ফ্লাইট জেদ্দায় অবতরণে, দ্রুত ল্যান্ডিং পারমিট ইস্যুর নিশ্চয়তা দেয় সৌদি কর্তৃপক্ষ।

বৈঠক শেষে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশন পরিদর্শন করেন। ওইসময়ে সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের সাময়িকভাবে থাকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতে স্কুল কর্তৃপক্ষ এবং জেদ্দা মিশনকে দিক নির্দেশনা দেন।

আরও পড়ুন: ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর কর্মসূচিস্থলে লীগ-বিএনপি হাতাহাতি

এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশ বিমানের জেদ্দার রিজিওনাল ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের সময়মতো দেশে ফেরত পাঠাতে বিমানে পর্যাপ্ত আসন বরাদ্দের বিষয়ে আলোচনা করে শিডিওল নির্ধারণ করেন।

একাত্তর/আরএ

সোমবার সকাল থেকে মিনার উদ্দেশে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের যাত্রার মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের আশায় সৌদি আরবের স্থানীয় সময় আগের রাতেই মিনার...
এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর