থ্যালাসেমিয়া নির্মূলে রোডম্যাপ হলেও অগ্রগতি নেই

আপডেট : ০৯ মে ২০২৩, ০৪:০০ পিএম

দেশে প্রতি আট জনে একজন মানুষ থ্যালাসেমিয়া আক্রান্ত। প্রতি বছরে গড়ে রোগী বাড়ছে প্রায় আড়াই হাজার। রোগটির প্রাদুর্ভাব সবচেয়ে বেশি রংপুর বিভাগে।

সেখানে প্রায় ২৯ শতাংশ জনগোষ্ঠি থ্যালাসমিয়া আক্রান্ত বা রোগটির বাহক। এই রোগ নির্মূলে পাঁচ বছর আগে একটি রোডম্যাপ ঠিক করা হলেও কোনো অগ্রগতি নেই।

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, দেশের ১০ শতাংশ অর্থাৎ প্রায় এক কোটি ৮০ লাখ মানুষ থ্যালাসেমিয়া আক্রান্ত বা রোগটির বাহক।

image


গবেষণা বলছে, রোগটির বাহক সবচেয়ে বেশি রংপুরে শতকরা ২৯ শতাংশ। রাজশাহীতে ১৬ শতাংশ, ময়মনসিংহে ১৩, সিলেটে ১১ চট্টগ্রাম ও ঢাকায় ৯ শতাংশ।

থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতাজনিত রোগ। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। রক্তের ক্যানসারও নয়। এটি প্রতিরোধযোগ্য। থ্যালাসেমিয়ার বাহক আর রোগী এক কথা নয়।

একজন থ্যালাসেমিয়ার বাহক স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। তাই কেউ থ্যালাসেমিয়ার বাহক কি না, তা বাহ্যিকভাবে বোঝার কোনো উপায় নেই।

থ্যালাসমিয়া আক্রান্তদের শরীরে রক্ত তৈরি হয় না। তাই প্রতি মাসে তিন থেকে চারবার রক্ত নিয়ে তাদের বেঁচে থাকতে হয়। এতে খরচ হয় ১০-৩০ হাজার টাকা। যা অনেকের পক্ষেই অসম্ভব।

image


বাবা-মা দুজনই যদি থ্যালাসেমিয়ার বাহক হন তাহলে সন্তানেরও রোগটি হবার ঝুকি থাকে শতভাগ। আর বাবা-মা যে কোনো একজন বাহক হলে সন্তানের হবার ঝুঁকি থাকে ৫০ ভাগ। 

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহমদ বলেন, থ্যালাসমিয়া থেকে মুক্ত থাকার অন্যতম উপায় হলো বিয়ের আগে পাত্র-পাত্রীর রক্ত পরীক্ষা। 

২০০২ সালে মালদ্বীপে একটি আইন করা হয়। এই আইনে পাত্র-পাত্রীর থ্যালাসমিয়া আছে কিনা সেই সক্রান্ত সনদ কাজী অফিসে জমা দিতে হয়। 

আরও পড়ুন: বুধবারের মধ্যে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’

আইনটি করার পর মালদ্বীপে থ্যালাসমিয়া ৯০ শতাংশই নিয়ন্ত্রণে এসেছে। বাংলাদেশেও এমনটা করার প্রস্তাব দিচ্ছেন চিকিৎসকরা।

রক্তের গ্রুপ উল্লেখ করার মতো জাতীয় পরিচয়েপত্রেও থ্যালাসেমিয়ার বার্তা দেয়া যায় কিনা, সেটিও ভাবা হচ্ছে। 


একাত্তর/এসি


দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর