গুলিস্তানের রোজ মেরিনার্স ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

আপডেট : ১৮ মে ২০২৩, ০২:৩৫ পিএম

যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গুলিস্তানের রোজ মেরিনার্স মার্কেট ও আবাসিক ভবনকে ঝুঁকিপূর্ণ ঘেষণা করেছে ফায়ার সার্ভিস, তিতাস ও এনএসআইয়ের সম্মিলিত পরিদর্শন দল।

বৃহস্পতিবার রাজধানীর সিদ্দিকবাজারে রোজ মেরিনার্স মার্কেট পরিদর্শন শেষে পরিদর্শক দল জানায়, পানির রির্জাভ ট্যাংটি ছাড়া অগ্নি নিরাপত্তায় আর কেনো ব্যবস্থা নেয়নি ভবন ও দোকান মালিক সমিতি।

উল্লেখ রোজ মেরিনার্স ভবনের কিছুদূর সামনেই দেশে কাপড়ের অন্যতম বড় মার্কেট বঙ্গবাজারে গত ৪ এপ্রিল ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অন্যদিকে এবছরের ৭ মার্চ রোজ মেরিনার্স ভবনের লাগোয়া সিদ্দিক বাজারের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে ১৮ জন মানুষের মৃত্যু হয়।

আরও পড়ুন: রাজধানীর বস্তিতে বসলো ফায়ার হাইড্রেন্ট

এসব ঘটনার পর ফায়ার সার্ভিস, এনএসআই সহ বিভিন্ন সরকারি সংস্থা গুলিস্তানের মার্কেটগুলোতে নিয়মিত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন চালিয়ে আসছে।

এক মাস আগেই রোজ মেরিনার্স মার্কেট পরিদর্শন করে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা চালু করতে বলেছিলো ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস বলছে, এই মার্কেটের নিচতলার বেজমেন্ট দখল করে বানানো হয়েছে দোকান, এই স্থানটিতে রয়েছে বড় অগ্নিকাণ্ডের ঝুঁকি।

পরিদর্শক দল জানায়, আগে একবার সতর্ক করার পর মার্কেটটিতে কেবল মাত্র একটি পানির রির্জাভ ট্যাং ছাড়া অগ্নি নিরাপত্তায় আর কেনো ব্যবস্থা নেয়া হয়নি। এজন্য দায়ী করা হচ্ছে ভবন ও দোকান মালিক সমিতিকে।

এদিকে মালিক সমিতি বলছে, অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজি নামের একটি কোম্পানি ভবন নির্মাণ করেছে তারাই বেজমেন্টকে মার্কেট বানিয়েছে। 

দ্রুত সময়ের মধ্যে যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হবে বলে পরিদর্শক দলকে জানিয়েছেন রোজ মেরিনার্স মার্কেট মালিক।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর