তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২৩, ১১:৩০ এএম

তেজগাঁওয়ে গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাতটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া (৪৫) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শরীফপাড়া গ্রামের মৃত শানু মিয়ার ছেলে। কুনিপাড়ায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি। দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন তিনি।

নিহতের ছেলে মমিন হোসাইন জানান, তার বাবার ভ্যান গ্যারেজ ব্যবসা। সকালে কুনিপাড়ার বাসা থেকে বেরিয়ে পাশেই প্রগতি মোড়ে তার গ্যারেজে যান। সেখানে ভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে তিনি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ৫৬ বোতল অবৈধ মদসহ চোরাচালানকারী গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর