দ্রুত কোটিপতি বাড়লেও, আয়কর আদায় বাড়েনি

আপডেট : ৩০ মে ২০২৩, ০২:৪৩ পিএম

দ্রুত কোটিপতি বাড়ার তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন সবার উপরে। গেল ১২ বছরে শুধু ব্যাংক একাউন্টে ৫০ লাখ টাকার বেশি আছে এমন মানুষের সংখ্যা এক লাখ ১০ হাজার।

লাখপতি-কোটিপতির সংখ্যা বাড়লেও আয়কর আদায়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে সবার নিচে। তাই করফাঁকি দেয়া ধনী ও উচ্চবিত্তদের কাছ থেকে রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে আরো বেশি মনোযোগ দেয়ার তাগাদা দিয়েছেন বিশ্লেষকরা।

আগামী ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হতে পারে পাঁচ লাখ কোটি টাকা। বাজেট ঘাটতি হবে আড়াই লাখ কোটি টাকা।

স্বাধীনতার সময় দেশে লাখোপতি ব্যাংক একাউন্টধারী ছিলো মাত্র পাঁচ জন। যা ১৯৮০ সালে বেড়ে হয় ৯৮ জনে। ১৯৯০ সালে লাখোপতি একাউন্ট বেড়ে হয় ৯৪৩টি।

আর, ২০০১ সালে এই সংখ্যা পাঁচ গুণ বেড়ে হয় পাঁচ হাজার ১০০। ২০০৮ সালে লাখোপতি একাউন্ট ছিলো ১৯ হাজার ১৬৩টি।

সেখানে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে ডিসেম্বর শেষে লাখোপতির সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৮৯০টিতে।

২০২২ সালের ডিসেম্বরে বেড়ে কোটিপতি সংখ্যা দাঁড়ায় এক লাখ ৪হাজারের বেশি। দ্রুতগতিতে ধনীদের বৃদ্ধির হার বিশ্বে সবেচেয়ে বেশি বাংলাদেশে। আর কর আদায়ের অনুপাতে সবার নিচে।

বর্তমানে ৮৮ লাখ টিআইএন থাকলেও আয়কর রিটার্ন জমা দেন ৩০ লাখ মানুষ। তাই, রাজস্ব আদায় বাড়াতে আগামী বাজেটে টিআইএন নম্বরধারীদের করযোগ্য আয় না থাকলেও দুই হাজার টাকা কর বাধ্যতামূলক আরোপ করতে যাচ্ছে এনবিআর। বাড়তে পারে করমুক্ত আয়সীমা।

ধনীদের কর ফাঁকি রোধ করার পাশাপাশি চিকিৎসক, আইনজীবিসহ বিভিন্ন ধরনের সেবার ফি করের আওতায় আনার তাগিদও দিয়েছেন বিশেষজ্ঞরা।


একাত্তর/আরবিএস 

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর