সিলেট-১ আসনের নির্বাচনী চিত্র

আওয়ামী লীগের প্রার্থী প্রস্তুত, অনিশ্চয়তায় বিএনপি

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৪:৪১ পিএম

সিলেট-১ নির্বাচনী এলাকার কম আয়ের মানুষের অভিযোগ, উন্নয়ন যেটা দেখা যায় তাতে গরীব মানুষের কোন উপকার হয়নি। হয়নি নতুন কর্মসংস্থান। আর মধ্যবিত্ত ভোটাররা বলছেন, প্রবাসী অধ্যুষিত এই আসনে তারা বিনিয়োগের নিশ্চয়তা চান।

দেশের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ একটি মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত। আওয়ামী লীগ নেতারা জানান, আগামী সংসদ নির্বাচনে তাদের প্রার্থী প্রায় চূড়ান্ত। তবে বিএনপি নেতারা নিশ্চিত করে কোন প্রার্থীর কথা বলতে চাননি।

সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে যে দলের প্রার্থী জয়লাভ করে সে দলই প্রতিবার সরকার গঠন করে। বহুল প্রচলিত এ কথা কতটা সত্যি, সেটি নির্বাচনের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়। ১৯৯১ সাল থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে এটি প্রমাণিত হয়েছে।

অতীতে এ আসন থেকে যে দলের প্রার্থী জয়লাভ করেছে তারা সরকারের ভেতরও গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। তারপরেও এই আসনে উন্নয়ন আছে, উন্নয়ন বঞ্চনাও আছে। দরিদ্র মানুষের অভিযোগ, পাঁচ বছরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি প্রবাসী বিনিয়োগের সুযোগ সৃষ্টির দাবি তুলেছেন মধ্যম আয়ের লোকজন।

দেশ স্বাধীন হবার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে সিলেট-১ আসন নিয়ে এক ধরনের ‘মিথ’ প্রচলিত আছে। সিলেট-১ আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে বলে বিশ্বাস অনেকের। যদিও এই মিথের সত্যতাও মিলেছে বেশ কয়েকবার।

সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড, সিলেট সদর ও কোম্পানীগঞ্জের একাংশ নিয়ে সিলেটের ১ আসনটি। সিটি কর্পোরেশন পুরোটা এ আসনের অন্তর্ভুক্ত হওয়ায় এই আসনের অধিকাংশ ভোটারই নগরের ছোঁয়া পেয়েছে।

সিলেট-১ আসনের ভোটারদের সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়। একটি অংশ হচ্ছে, অর্থনৈতিকভাবে সচ্ছল এবং অপর অংশটি হলো নিম্নবিত্ত। ফলে মাঠ পর্যায়ে উভয় শ্রেণির ভোটারদের চিন্তাধারা ও ভিন্ন।

যারা অর্থনৈতিকভাবে সচ্ছল তাদের কাছে দেশ কিভাবে চলছে, মানবাধিকার পরিস্থিতি কেমন কিংবা আইনের শাসন আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। অপর দিক নিন্মবিত্ত ভোটাররা এলাকার রাস্তাঘাট, দ্রব্যমূল্য এবং অন্যান্য অবকাঠামোর উন্নয়ন হচ্ছে কিনা তা নিয়ে ভাবেন।

এর পাশাপাশি ঢাকা-সিলেট ৬ লেনের মহাসড়ক, আধুনিক বাস টার্মিনাল,সিটি কর্পোরেশনের রাস্তা প্রশস্ত করাসহ যে ক’টি কাজ হয়েছে তার সুফল পাচ্ছেন এলাকার মানুষ।তবে এলাকার উন্নয়ন হলেও সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ এখনো বাড়েনি এ আসনে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ভিন্ন প্রতিক্রিয়া।

এ দিকে ভোটের সমীকরণে এখন পর্যন্ত এ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আসছে দ্বাদশ সংসদ নির্বাচনেও দল তার ওপর আস্থা রাখবে এমনটাই আশা এ আসনের জনপ্রতিনিধির।

আরও পড়ুন: সব দলেই রয়েছে একাধিক প্রার্থী, আছে কোন্দলও

তবে এবার এই আসনের দিকে নজর আছে বিএনপিসহ অন্য দলের নেতাদেরও। অন্য কোন প্রার্থীর নাম এখনও শোনা যায়নি। তবে এলাকা বা আসনের উন্নয়ন যাই হোক না কেনো সবার মাঝে ঘুরে ফিরে একটি প্রশ্ন, আসছে সংসদ নির্বাচন কোন সহিংসতা ছাড়া সুষ্ঠু হবে কিনা।

একাত্তর/আরএ

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল পর্ব আজ (২৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগ থেকে শুরু হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। শনিবার (২৫ জুলাই) সিলেটে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যিকভাবে এই সেবার...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের কানাডা প্রবাসী এমরান আহমদের উদ্যোগে সামাজিক ও মানবিক সংগঠন ‘আল-বারযাখ কাফেলা’কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত সভাপতি এবং সময় টেলিভিশনের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর