রফিকুন নবীর জন্মদিন উদযাপনে জাতীয় কমিটি

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৩:৪৯ পিএম

‘টোকাই’র স্রষ্টা জনপ্রিয় কার্টুনিস্ট, চিত্রশিল্পী ও এমিরেটাস অধ্যাপক রফিকুন নবীর ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষে জাতীয় কমিটি করা হয়েছে। গ্যালারি চিত্রকে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বক্তারা বলেন, রফিকুন নবী শুধুমাত্র একজন চিত্রশিল্পী ছিলেন না, চিত্রকলা আন্দোলনসহ দেশের নানা সংকটে-সংগ্রামে নেতৃত্বও দিয়েছেন। দেশের শিল্প সংস্কৃতির সাথে তার নাম জড়িয়ে আছে অত্যন্ত নিবিড়ভাবে।

এ সভায় আগামী ২৮ নভেম্বর এই শিল্পীর ৮০তম জন্মদিন নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরকে আহবায়ক করে একটি কমিটি করা হয়। এতে সদস্য সচিব করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন ও গ্যালারি চিত্রকে পরিচালক মোহাম্মদ মুনিরুজ্জামানকে।

একই সাথে দেশের বিভিন্ন পর্যায়ের সংস্কৃতিমনা ১০১ গুণীদের রাখা হয়েছে এই উদযাপন কমিটিতে।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর