রাজধানী থেকে পদ্মাসেতু দিয়ে ভাঙ্গায় পরীক্ষামূলক রেল

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৬:৩৭ পিএম

রাজধানীর গেণ্ডারিয়া স্টেশন থেকে প্রথমবারের মতো রেলপথে পরীক্ষামূলক একটি রেল (ট্যাক কার) মাওয়া দিয়ে পদ্মাসেতু অতিক্রম করে ভাঙ্গা স্টেশনে পৌঁছায়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ট্যাক কারটি রওনা হয়। খবর বাসসের।

পরীক্ষামূলক ট্যাক কারটি মুন্সীগঞ্জের মাওয়ায় আসতে পৌনে দুই ঘণ্টা সময় লাগে। মাওয়ায় এক ঘণ্টা যাত্রা বিরতির পরে পদ্মাসেতু অতিক্রম করে ভাঙ্গা স্টেশনে পৌঁছাতে সময় লেগেছে আরও এক ঘণ্টা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান, প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন ও প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলামসহ দেশি-বিদেশী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্টরা জানান, রাজধানীর গেণ্ডারিয়া স্টেশন থেকে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী অতিক্রম করে পথে পথে লাইন পর্যবেক্ষণ করে ট্যাক কারটি মাওয়ায় পৌঁছাতে সময় লাগে পৌনে দুই ঘণ্টা। পদ্মাসেতু রেলপথে এখন চলছে ফিনিশিংয়ের কাজ। মাসখানেক পর ঢাকা থেকে ভাঙ্গা যাত্রীবাহী রেল চালু হবে। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারে রেল চালু হবে ২০২৪ সালে।

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন জানান, আজকে মূলত ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কী কী কাজ বাকি আছে সেগুলো দেখার জন্য এসেছেন। ইতোমধ্যে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেললাইন স্থাপন শেষ হয়েছে। এখন শুধুমাত্র কিছু ট্যাম্পিং, প্যাকিং, লেভেলিংয়ের কাজ বাকি। 

তিনি বলেন, ঢাকা-থেকে মাওয়া অংশের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ। স্টেশনের কাজ কিছু বাকি আছে। সিগন্যালের কাজ শেষ হয়নি। আর ট্র্যাকের কিছু ট্যাম্পিংয়ের কাজ অসমাপ্ত আছে। রেললাইন বসিয়ে ফেলা হয়েছে। কিন্তু লেভেলিং, এলাইনমেন্টসহ টুকিটাকি কাজ করতে আরও একমাস সময় লাগবে।

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ট্যাকে ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আলী লেবু বলেন, প্রথমবারের মত আজ ঢাকার গেণ্ডারিয়া থেকে পরীক্ষামূলক রেলে চড়ে মাওয়ায় পৌঁছালাম। কাজের অগ্রগতি যথেষ্ট ভালো। এখন ফিনিশিংয়ের অল্প কিছু কাজ বাকি আছে, যা ক’দিনের মধ্যেই সন্তোষজনকভাবে শেষ হবে। সেপ্টেম্বরের শেষের দিকে যেকোনো সময় প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন এবং যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর