মতলবে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শো-রুমের উদ্বোধন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম

চাঁদপুরের মতলবে নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শো-রুম উদ্বোধন করা হয়েছে ৷ 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটির শুভ উদ্বোধন করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল। 

বিশিষ্ট ব্যবসায়ী এবং মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ব্যবসায়িক পার্টনার এস এম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডিরেক্টর (শো-রুম) মাহমুদুর রহমান খান, সূর্যমুখী কচিকাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু, চাঁদপুর মতলবের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান খান। 

আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ অন্যরা। 

প্রধান অতিথির বক্তব্যে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। এসব পণ্য সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দিতে অবিরাম কাজ করে চলেছি। তারই ধারাবাহিকতায় দেশি পণ্যের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদান করার অঙ্গিকার নিয়ে চাঁদপুরের মতলবে মানুষের সামনে নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে হাজির হয়েছি ৷ আশা করছি, আমরা চাঁদপুরের মতলবের সর্বস্তরের ক্রেতা-সাধারণের চাহিদা পূরণ করতে সক্ষম হবো। আমরা অচিরেই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ইলেকট্রনিকস পণ্য রপ্তানি করবো বলে আশা প্রকাশ করছি।
  
উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য বিশেষ ছাড় ও অফার ঘোষণা করা হয়। 

একাত্তর/এসি
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
আসন্ন ঈদুল আযহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার গত বছরের মতো এবছরেও ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-০২ অফার ঘোষণা করেন। 
ঢাকার ধামরাইয়ে নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে৷
গ্রাহকদের ব্যাপক চাহিদা এবং অনুরোধে মেয়াদ বাড়লো মিনিস্টার গ্রুপের “ঈদ অফারের’’।  
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর