বিধিনিষেধের অষ্টম দিনে ঢাকায় গ্রেপ্তার ৩৮১

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১০:১১ এএম

করোনাভাইরাস নিয়ন্ত্রণে ঈদের ছুটির পর শুরু হওয়া বিধিনিষেধের অষ্টম দিনে ‘অপ্রয়োজনে’ বের হওয়ার অভিযোগে ঢাকায় প্রায় চারশ’ মানুষকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় বলা হয়, শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ৩৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ১০৮ জনকে জরিমানা করা হয়েছে মোট ৬৭ হাজার ৯৪০ টাকা।

এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৩২১টি গাড়িকে মোট ৮ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম।

চলমান বিধিনিষেধ বহাল থাকবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। এই সময়ে ‘অতি জরুরি’ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বিধিনিষেধ বাস্তবায়নে আগেরবারের মতোই আইনশৃঙ্খলা-বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় বিশেষজ্ঞদের সুপারিশে গত ১ জুলাই থেকে দুই সপ্তাহ লকডাউনে ছিলো দেশ। তখন ঢাকায় মোট ৯ হাজার ২ জনকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৯৯৯ জনকে ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা জরিমানা করা হয়েছিল ওই ১৪ দিনে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।

আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় ২১২ মৃত্যু, শনাক্ত ১৩৮৬২

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা ১২ হাজার ছাড়িয়ে যায়।


একাত্তর/আরএ

দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’।
স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর